বিনোদন

খান পরিবারের বিয়ের সানাই, বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত মেয়ে ইরা খান

মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir khan)-এর পরিবারে চলতি বছরে বাজতে চলেছে বিয়ের সানাই। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের ভাইঝি ও পরিচালক মনসুর খান (Mansoor khan)-এর কন‍্যা অভিনেত্রী জায়ান মেরি খান (zayan Mary khan)। আমিরের বলিউডে অভিষেক মনসুর খান পরিচালিত ফিল্ম ‘কয়ামত সে কয়ামত তক’-এর মাধ্যমে যার কালজয়ী গান ‘পাপা কহতে হ্যায়’ আজও মানুষের মুখে মুখে ফেরে। জায়ানও ‘মিসেস সিরিয়াল কিলার’-এর মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেছেন।

‘মিসেস সিরিয়াল কিলার’ 2020 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি বিখ্যাত ফিল্ম। জায়ান ছাড়াও এই ফিল্মে অভিনয় করেছেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ (Jacklin Fernandez), মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), মোহিত রায়না (Mohit Raina) প্রমুখ। এছাড়াও 2016 সালে ‘কাপুর অ্যান্ড সন্স’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জায়ান। জায়ান বলেছেন, তাঁর কাকা আমির খান তাঁকে কখনও অভিনয় শেখাননি। পরিশ্রম ও নিজের স্বপ্নের প্রতি দৃঢ়তাই জায়ানের এগিয়ে যাওয়ার পুঁজি।

জায়ানের বিয়ে নিয়ে রীতিমত উত্তেজিত আমির-কন‍্যা ইরা খান (Ira khan)। তিনি জায়ানকে ভালোবেসে ‘জায়নু’ বলে ডাকেন। সম্প্রতি ইরা তাঁর শ‍্যাম্পেনের বোতল খোলার ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি তাঁর ‘জায়নু’-কে খুব ভালোবাসেন। এছাড়াও জায়ানের ব‍্যাচেলর পার্টির কিছু ছবি শেয়ার করেছেন ইরা। জায়ানের সঙ্গে ইরাকে ছবি আঁকতে দেখা গিয়েছে একটি ছবিতে। ইরাও 2019 সালে ‘মেডেয়া’ নামে একটি থিয়েটার পরিচালনা করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026