সামাজিক দূরত্বকে প্রাধান্য দিতে অভিনব বাইক বানালেন এক মেকানিক
স্টাফ রিপোর্টার, ত্রিপুরা: করোনার সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্সিং বর্তমানে একটা বড় পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কথা মাথায় রেখেই ত্রিপুরার বাসিন্দা পেশায় মেকানিক পার্থ সাহা তৈরি করে ফেললেন ব্যাটারি চালিত একটি বাইক। যা চালক ও সওয়ারির মধ্যে ১ মিটারের দূরত্ব বজায় রাখবে। বাইকটি তিন ঘন্টা চার্জ দিলে ৮০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম হবে।
আগরতলার আড়ালিয়ার বাসিন্দা পার্থ সাহা জানান, করোনা ভাইরাসের ফলে একে অপরের থেকে কমপক্ষে ১ মিটারের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সেকথা মাথায় রেখেই তিনি তৈরি করলেন এমন এক বাইক যা চালকের সঙ্গে সওয়ারির মধ্যে এক মিটারের ব্যবধান রাখতে পারে।
এই বাইকে করেই এখন তিনি নিজের যাবতীয় কাজ সারেন। লক ডাউনের পর মেয়ের স্কুল খুললে তিনি এই বাইকে করেই তাঁকে স্কুলে পৌঁছে দেবেন। আর এর ফলে করোনা সংক্রমণের আশঙ্কা কম থাকবে বলে মনে করছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…