নিউজ

দেশজুড়ে ৩০০০ স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্র

দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মাঝেই সিবিএসই এর অধীনে থাকা দেশের ৩০০০ টি স্কুল খোলার অনুমতি দেওয়া হলো। অনুমতি দিলো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে এই ৩০০০ স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস হবে না, সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা দেখার কাজ শুরু করার জন্য স্কুলগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। যদিও সিবিএসইর সমস্ত পরীক্ষা এখনো শেষ হয়নি। যতগুলি পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা দেখার কাজ দ্রুত শুরু করতে চায় বোর্ড।

করোনার জন্য ১৯শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সিবিএসইর যেসমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত হয়ে যায়। জুলাই মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাকি পরীক্ষা গুলি হওয়ার কথা। ১৯শে মার্চের আগে যেসমস্ত পরীক্ষা গুলি হয়েছে সেগুলোর খাতা দেখা শুরু করতে চায় বোর্ড। তারজন্যই সারা দেশ জুড়ে ৩০০০টি স্কুল বেছে নেওয়া হয়। এই ৩০০০ টি স্কুলের পাশাপাশি সিবিএসইর ১৬ টি আঞ্চলিক দপ্তরও খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্কুলগুলিতে ক্লাসরুম কঠোর ভাবে নিষিদ্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে রমেশ পোখরিয়াল বলেন, “দেশ জুড়ে ৩০০০ সিবিএসই স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই স্কুলগুলি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হবে। ১.৫ কোটি উত্তরপত্র পৌঁছে গিয়েছে শিক্ষকদের কাছে। আগামী ৫০ দিনের মধ্যে খাতা দেখা এবং মার্কশিট তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।” করোনা সংক্রান্ত সম্পূর্ণ গাইডলাইন মেনেই এই স্কুলগুলিতে কাজ করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026