নিউজ

জেলাতে সংক্রমণ রোখার প্রবল চেষ্টা রাজ্যের, আগামীকাল জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

আজ দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। সেই বৈঠক শেষ হবার পর মঙ্গলবার রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক ও পুলিশ সুপারদের করোনা সংক্রমণ রোধ করার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

কলকাতাতে খুব দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু সেই তুলনাতে  জেলাগুলোতে এখনও করোনা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এই জেলাগুলিত সংক্রমণ ছড়াতে না পারে, সেই দিকে বিশেষ নজরদারি রাখার কথা তিনি বলতে পারেন। এদিকে আজ বৈঠকে প্রধানমন্ত্রীও সব মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন যাতে গ্রামাঞ্চলে করোনা না ছড়ায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এর আগেও জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছিলেন। করোনা মোকাবিলার শুরুর দিকেই তিনি এই বৈঠক করেছিলেন। সেসময় তিনি আগামী ৬ মাস সবাইকে বিনামূল্যে রেশন দেবার কথাও উল্লেখ করেছিলেন। রেশন কার্ড না থাকলেও যাতে রেশন দেওয়া হয় সেই বার্তাও তিনি দিয়েছিলেন। এর পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কেউ যেন অভুক্ত না থাকে।

প্রসঙ্গত, আজ প্রধানমন্ত্রীর  বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে কোনো পরামর্শ দিতেও বলা হয়নি। কেন্দ্র এই করোনা পরিস্থিতে নিজের পছন্দের রাজ্যগুলির উপর পক্ষপাতিত্ব করছে। এটা রাজনীতি করার সময় নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙবেন না। কেন্দ্রকে এমনটাই তিনি আজ বৈঠকে বলেছেন বলে সূত্র মারফত জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026