ভাইরাল & ভিডিও

Viral: এ কি কান্ড! মালিকের ফোন নিয়ে সময় কাটাচ্ছে খোদ হনুমান, হতবাক সকলেই

সোশ্যাল মিডিয়া বর্তমান যুগের মানুষের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন কিছু ঘটনার সাক্ষী হই, যা হয়তো আমরা প্রতিদিন আমাদের চারিদিকে ঘটতে দেখি না। নেটদুনিয়ায় প্রতিদিন এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা দেখে রীতিমত অবাক হয়ে যেতে হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়।

বর্তমান যুগে অনেকেই নিজেদের বাড়িতে পোষ্য রাখেন। তবে সেক্ষেত্রে পোষ্য হিসেবে কুকুর কিংবা বিড়াল রাখতে দেখা যায়। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা নিজের পোষ্য হিসেবে বাড়িতে রেখেছেন একটি হনুমান। যার ব্যবহার দেখলে রীতিমতো হতবাক হয়ে যেতে হয়। কথাতেই রয়েছে, হনুমান মানুষকে নকল করে। সম্ভবত সেইজন্যই মানুষের সাথে থাকতে থাকতে তার হাবভাবও হয়ে উঠেছে তাদের মতই। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দেখলেই, তা স্পষ্ট হবে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, খাটের উপর মালিকের পাশে একেবারে মানুষের ভঙ্গিতে বসেই মালিকেরই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে সে। সম্ভবত ফোন নিয়ে মন দিয়ে খেতে খেতে এদিক-ওদিক সরিয়ে ভিডিও কিংবা ছবি দেখছিল। একেবারে মানুষ যেভাবে ফোন দেখে, তার হাবভাব ছিল তেমনই। কোনদিকে না তাকিয়েই সে মন দিয়ে ফোন দেখে চলেছিল। এই দৃশ্য দেখে অবাক মালিক নিজেই। এই দৃশ্য দেখার পর আর থাকতে না পেরে নিজের পোষ্যের এই কান্ড রেকর্ড করে শেয়ার করে দেন নেটদুনিয়ায়। আর তা নেটমাধ্যমে শেয়ার হতে না হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিও নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়ার হতবাক হওয়ার পাশাপাশি হাসি থামছে না নেটিজেনদের একাংশের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026