বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। এই কথা তিনি নিজেও জানেন হয়তো। তাই তো যেকোনো সাক্ষাৎকারে বিয়ের কথা উঠলেই সালমান খান ব্যাপারটি চাতুরতার সাথে এড়িয়ে যান। হয়তো বলিউড ‘দাবাং’ গোটা জীবন বিয়ে না করার প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন। তবে এই প্রতিজ্ঞা নিয়ে বেশ চিন্তিত অমিতাভ বচ্চন।
কিছুদিন আগে “দাবাং: দা টুর রিলোডেড” অনুষ্ঠানে বিগ বি, সালমান খানের বিয়ে না হওয়া নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এবং ভাইজানকে শিগগিরই বিয়ে করার পরামর্শ দিয়েছেন। তবে এখানেই রয়েছে সামান্য টুইস্ট। অনেকেই মনে করছেন ওই অনুষ্ঠানে তো ছিলেনই না অমিতাভ বচ্চন। আসলে সালমান খানের সাথে কথা বলা বিগ বি আসল অমিতাভ নন। তিনি ছিলেন বলিউড শেহেনশাহের ভেকধারী অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার।
সম্প্রতি রিয়াধে অনুষ্ঠিত হয়েছিল “দাবাং: দা টুর রিলোডেড”। এই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সালমান খান, আয়ুষ শর্মা, শিল্পা শেট্টি, প্রভু দেবা প্রমুখরা। এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মনীশ পাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের মাঝেই হঠাৎ করে মনীশ মঞ্চে আহ্বান জানায় অমিতাভ বচ্চনকে। শুনে তো সবাই অবাক হয়ে যায়। কারণ বিগ বি তো দাবাং ট্যুরে যাননি। তখনই মঞ্চে উঠে আসেন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। তিনি একেবারে অমিতাভ বচ্চনের মতো সে যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
মঞ্চে এসে সুনীল গ্রোভার, সালমান খানের কাছে গিয়ে ‘কৌন বানেগা ক্রোড়পতির’ স্টাইলে প্রশ্ন করেন, “বিয়ের নাম শুনলে কি হয় আপনার? বিয়ে করে নিন!” এই কথা শুনতেই লজ্জায় লাল হয়ে যান ভাইজান। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। নেটিজেনরা ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিচ্ছে যার জন্য ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…