নিউজ

নৃশংস হত্যাকাণ্ড নিউটাউনে, থানায় আত্মসমর্পণ দাদার

কলকাতা: নৃশংস হত্যাকাণ্ড নিউটাউনে (Murder)। তুতো সম্পর্কের ভাইকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করল দাদা। জানা গিয়েছে, সম্পত্তির (Property) জেরে দুই পরিবারের অশান্তি ছিল। তার জেরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ।

এলাকাবাসীদের দাবি, মঙ্গল ঘোষ ও তার তুতো সম্পর্কের ভাই সাধন ঘোষের পরিবারের সঙ্গে বিবাদ বহুদিনের ছিল। সম্পত্তি নিয়ে সাধারণত বিবাদ চলত দুই পরিবারে।  বৃহস্পতিবার সম্পত্তি নিয়ে ফের বচসা শুরু হয়। অভিযোগ, এই সময়ে মঙ্গল ও সাধনের মধ্যেও বাকবিতণ্ডা হয়। সেই সময়ে মঙ্গল ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে সাধন। কিছুক্ষণের মধ্যে সাধনের মৃত্যু হয়। জানা গিয়েছে, এর পরেই ইকো পার্ক থানা এলাকায় যান মঙ্গল। সেখানে গিয়ে পুলিশের কাছে নিজের অপরাধের কথা জানায়। এরপরেই পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ইতিমধ্যে আশেপাশে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন। ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষত, এই খুনের ঘটনায় অভিযুক্ত নিজেই পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে। ফলে স্বাভাবিক ভাবেই এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকালেও দুই ভাইয়ের মধ্যে বিবাদ চরমে ওঠে। সেই সময়েই মঙ্গল আর তুতো ভাইয়ের উপরে হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অন্যদিকে, জোড়াবাগানেও উদ্ধার হয়েছে এক নাবালিকার দেহ। যৌন নির্যাতন করে গলা টিপে ওই নাবালিকাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনায় ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এসেছে কলকাতা পুলিশে হোমিসাইড শাখাও। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। তবে খাস কলকাতার কাছেই দুইটি হত্যাকাণ্ডে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য বাড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026