নিউজ

বইপ্রেমীদের জন্য সুখবর! বাতিল করা হবে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা

কলকাতা: বাতিল হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Bookfair)। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই বছরের মাঝামাঝি জুলাই (July) মাসে বইমেলার আয়োজন করতে চলেছে। বইপ্রেমীদের কাছে এটা নিতান্তই একটি দারুণ সুসংবাদ (Good News)। আজ, বৃহস্পতিবার (Thursday) গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।

এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা হওয়ার কথা ছিল ২৭ শে জানুয়ারী থেকে ৭ ই ফেব্রুয়ারী পর্যন্ত। প্রত্যেক বছর জানুয়ারির শেষ বুধবার থেকে শুরু করে টানা ১০ দিন ধরে চলে বইমেলা। এবছর ও তেমনটাই সময়সূচী ঠিক করা ছিল। তবে করোনা অতিমারী পরিস্থিতির জন্য তা বাতিল করেছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তারা জানিয়েছিল আপাতত বাতিল করলেও পরবর্তীকালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তখনই আবার বইমেলার আয়োজন করা হবে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তারা আবার বইমেলা করার কথা ঘোষণা করে। আজ তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায় ‘  “পৃথিবীব্যাপী অতিমারীর কারণে আমরা ৪৫তম আন্তর্জাতিক বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আশা করা যায় দ্রুত আমরা এই অতিমারীর সংকট কাটিয়ে উঠতে পারব। ” ২০২১এ কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। মুজিবের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। এবছরের বইমেলা মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নামে উৎসর্গ করা হচ্ছে। সেই সঙ্গে নেতাজির জন্মের ১২৫ তম বর্ষ এবং সত্যজিত রায়ের জন্মশত বর্ষও পালিত হবে বইমেলায়।

এখন প্রশ্ন উঠতে পারে যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে বেশ কিছুদিন হয়ে গেছে। তাহলে কিছুদিনের মধ্যেই বইমেলার আয়োজন না করে সেই জুলাই মাসে কেন পেছনো হল বইমেলা। এর উত্তরে জানানো হয় যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও সামনেই মাধ্যমিক রাজ্যের নির্বাচন, আইসিএসসি, সিবিএসই, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক , সব কিছুর কথা মাথায় রেখেই জুলাইতে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে বই বিক্রেতারা এই সিদ্ধান্তে অনেকেই নারাজ কারণ ওই সময় বর্ষাকাল চলে এবং বর্ষাকালের মধ্যে বইমেলা করা নিয়ে সকলেই বিশেষ চিন্তিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026