নিউজ

বরফের চাদরে মোড়া রাস্তা, সেনার গাড়িতেই জন্ম হল সদ্যোজাতর

শ্রীনগর: ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) শৌর্যের  বিষয়টি নিয়ে পুরো বিশ্বই অবগত, তবে মানবিকতার দিক থেকেও দেশের সেনাবাহিনীর কোনও জুড়ি নেই। ভারতীয় সেনার উদারতার পরিচয় পাওয়া যায় প্রায়শই। কেবল দেশ রক্ষাই নয় বন্যা, আগুন, ভূমিকম্পের মত প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলাতেও সবার আগে এগিয়ে আসে এদেশের বীর জওয়ানরা। বর্তমানে তীব্র শীতে কাঁপছে কাশ্মীর উপত্যকা (Jammu and Kashmir)। এর মাঝেই কয়েকদিন আগে ৬ কিলোমিটার রাস্তা এক নবজাতক ও তার মাকে কাঁধে বয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। আর এবার আরও এক কাণ্ড ঘটে গেল উপত্যকায়। ভূস্বর্গে সেনার গাড়িতে জন্ম নিল সদ্যোজাতর (New Born Baby)।

জানা যাচ্ছে, এই ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায়। অন্তঃস্বত্ত্বা ওই মহিলাকে সেনা অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময়ই তাঁর প্রসব যন্ত্রনা ওঠে। গাড়িতেই সন্তানের জন্ম দেন তিনি। সেনা আধিকারিক সূত্রে জানা গিয়েছে, মা এবং নবজাতক দু’জনেই ভাল আছে।

সেনাসূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কালারুস কম্পানি কমান্ডাররা এক আশাকর্মীর থেকে ফোন পান, যেখানে অনুরোধ করা হয় লেবার পেন ওঠা এক মহিলাকে নারিকূট হাসপাতালে পৌঁছে দেওয়ার।  গত কয়েকদিন ধরেই লাগাতার তুষারপাত চলছে কাশ্মীরে। বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত রাস্তা। এই অবস্থায় সাধারন অ্যাম্বুলেন্সের সেখানে পৌঁছন প্রায় অসম্ভব ছিল। ফোন পেয়ে আর কালবিলম্ব করেননি সেনা আধিকারিকরা। তৎক্ষনাত একটি গাড়িতে করে মেডিক্যাল টিম পাঠিয়ে দেওা হয় নারিকূটে ওই অন্তঃস্বত্ত্বা মহিলাকে উদ্ধার করার জন্য। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মহিলার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থায় রাস্তার পাশেই গাড়ি দাঁড় করানো হয়। এরপর সেনার মেডিক্যাল টিমের সহায়তায় ভূমিষ্ঠ হয় নবজাতক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026