নিউজ

বাজেট ঘোষণার পর চরচরিয়ে উঠছে শেয়ার বাজার, দেখে নিন, হাল-হকিকত

নয়াদিল্লি: গতকাল, সোমবার (Monday) ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ হয়েছে। তৃতীয়বারের জন্য মোদি সরকারের (Modi Govt) হয়ে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman), যা এই দশকের প্রথম বাজেট। আর এই বাজেট ঘোষণার পর থেকেই কার্যত বদলে গিয়েছে শেয়ার বাজারের (Share Market) চিত্র। চরচরিয়ে উঠছে শেয়ার বাজার। বাজেট ঘোষণার পর মুহূর্ত থেকেই দেখা গিয়েছিল শেয়ার বাজারে তেজি ভাব। আজ, মঙ্গলবার (Tuesday) বাজার খোলার পর থেকে তা একইভাবে অব্যাহত রয়েছে। সকাল থেকেই চলছে দেদার কেনাবেচা।

রোজের মতন আজও সকাল ৯টা ১৫ মিনিট খুলেছে শেয়ার বাজার। তারপর সঙ্গে সঙ্গেই নিফটি ১৪,৫০০ পয়েন্ট পার করে যায়৷ বোম্ব স্টক এক্সচেঞ্জে ৩০ শতাংশ শেয়ারের ইনডেক্স সেনসেক্স ৭৩৪ পয়েন্ট অর্থাৎ ১.৫১ শতাংশ বৃদ্ধির সঙ্গে খোলে৷ এর কিছুক্ষণের মধ্যেই ১০০০ পয়েন্ট পেরিয়ে যায় ৷ কারবার ৪৯,৬০০ হয়ে যায়৷ ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে নিফটি ২২০ অঙ্কে ব্যবসা চালাচ্ছে৷ যার জন্য ১.৫৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷ আজ শুরুর সময়ে ১০২৭ টি শেয়ারে তেজি দেখা যায়৷ পিছিয়ে পড়েছে ১৭১ টি শেয়ার৷ নিফটি ব্যাঙ্কেরও ৩৪০০০ পয়েন্ট পার করে ফেলেছে৷

যদি সেক্টর হিসেবে ধরা যায়, তাহলে দেখা যাবে অটো, ব্যাঙ্কিং, আইটি, উপভোগ্য পণ্য, ক্যাপিটাল গুডস এ সকল শেয়ারের দর বেড়েছে। বড় বাজারের ক্ষেত্রে মিডক্যাপ, স্মল ইনডেক্সের ভাল বৃদ্ধি হয়েছে। মোটের ওপর হিন্দুস্তান ইউনিলিভার ছাড়া সব শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারের ব্যবসায়ীরা বলছেন বিশ্ব বাজারে শেয়ারে তেজি থাকার ফলে ভারতীয় বাজারেও শেয়ারে তেজি এসেছে। করোনা পরিস্থিতির সময় যেভাবে শেয়ার বাজারে ধস নেমেছিল, তার থেকে বেরোনোর জন্য বাজেটের পর এই প্রথম আশার আলো দেখছেন ব্যবসায়ীরা, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026