নিউজ

দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৮ হাজারে নামল, সুস্থতার হার ৯৭ শতাংশ

নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৮ হাজারে নামল! গত ২৪ ঘণ্টায় অনেকটাই করোনা (Coronavirus) সংক্রমণ কমেছে। ফলে বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৮,৫৭৯ জন। সুস্থ হয়েছে ১৩,৪৪৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৯৪ জনের। এদিকে দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ০৭ লক্ষ ৬৭ হাজার ২০৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ০৪ লাখ ৪৭ হাজার ৪৫০ জন। দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন সক্রিয় রোগী ১ লাখ ৬০ হাজার ৭২৮ জন। মৃত্যু হয়েছে ১,৫৪,৫২২ জনের।

ভাইরাসে সংক্রমিতের সংখ্যায় দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে ২০ লাখের গণ্ডি ছাড়িয়েছে মহারাষ্ট্র। এমনকি মৃতের সংখ্যায়ও সবার আগে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় এখানে আরও ১,৯৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ২০ লাখ ২৮ হাজার ৩৪৭ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫১,১০৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের।

দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে কর্ণাটক।গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছে ৩৮৮ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা কর্ণাটকে ৯,৩৯,৭৭৫ জন। আক্রান্তের সংখ্যায় বর্তমানে তৃতীয় স্থানে কেরালা। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে সংক্রমিত হয়েছে ৩,৪৫৯ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ৯,৩২,৬৩৮ জন।

এছাড়া আক্রান্তের সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪ জন।ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮,৮৭,৯০০ জন। আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে পঞ্চম স্থানে তামিলনাডু। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,৩৮,৮৪২ জন।

আক্রান্তের সংখ্যায় দেশের ষষ্ঠ রাজ্য দিল্লি। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১২১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬,৩৫,২১৭ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা উত্তরপ্রদেশে ৬.০০,৪৭০ জন, পশ্চিমবঙ্গে ৫,৭০,১৭৭ জন, ওড়িশায় ৩,৩৫,১৫১ জন, রাজস্থানে ৩,১৭,৫৮৭ জন, তেলেঙ্গানায় ২,৯৪,৫৮৭ জন, হরিয়ানায় ২,৬৭,৯৮৯ জন এবং বিহারে ২,৬০,৭৯৪ জন মানুষ এই মারন ভাইরাস আক্রান্ত হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026