নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির রদবদল হল। এই রদবদলে বেশ কিছু সিনিয়র নেতাদের ছেঁটে ফেলা হল। এই দলে আছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ থেকে মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার কংগ্রেসের হাই কমান্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি ঘোষণা করা হয়।
এছাড়াও কংগ্রেস সভানেত্রী শুক্রবার ছয় কমিটি সদস্য নিয়ে একটি দল গঠন করেন যে দলটি সাংগঠনিক ও বিভিন্ন কর্মসূচিতে দলকে সাহায্য করবে। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন এ কে অ্যান্টনি, আহমেদ পাটেল, অম্বিকা সোনি, কে সি ভেনুগোপাল, মুকুল ওয়াসনিক ও রণদীপ সিং সুরজেওয়ালা।
প্রসঙ্গত, নেতৃত্বে বদল আনার জন্য সোনিয়া গান্ধীকে পাঠানো চিঠিতে যে ২৩ জন কংগ্রেস নেতা সই করেছিলেন, গুলাম নবি আজাদ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি ছাড়াও মতিলাল ভোরা, অম্বিকা সোনি, মল্লিকার্জুন খাড়গে ও লুইজিনহো ফলেরিওকেও জেনারেল সেক্রেটারির পদ থেকে সরানো হয়েছে। অন্যদিকে দলের সিদ্ধান্তগ্রহণকারী মাথার অন্তর্ভুক্ত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, রণদীপ সিং সুরজেওয়ালা, জিতেন্দ্র সিং ও তারিক আনওয়ার।
অন্যদিকে দলের বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরীকে এই দলে রাখা না হলেও তাঁকে একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে বর্ষিয়ান নেতা সোমেন মিত্রর মৃত্যুর পর এই রাজ্যের সভাপতির পদ গ্রহণ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…