নিউজ

কৃষকদের জন্য আগাম পেনশনের ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: দীর্ঘ সময়ের লকডাউন এবং উদ্বেগজনক করোনা পরিস্থিতির কারণে রাজ্যের কৃষক ও মৎস্যজীবীদের কার্যত বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। আর তাই এবার কৃষক ও মৎস্যজীবীদের জন্য নতুন ভাবনা নিয়ে এসেছে রাজ্য সরকার। পুজোর আগে কৃষক ও মৎস্যজীবীদের জন্য আগাম পেনশনের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার।

শুধুমাত্র করোনা ভাইরাস নয়, আমফানের কারণেও রাজ্যে কৃষক ও মৎস্যজীবীদের অবস্থা অত্যন্ত খারাপ। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই আগাম পেনশনের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী দু’মাস অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে প্রত্যেক মৎস্যজীবী দু’হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে আগাম পেনশন বাবদ পাবে।

এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা ভাইরাস ও আমফানের জেরে রাজ্যে কৃষক ও মৎস্যজীবীরা অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। আর তাই তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর আগে এই আগাম পেনশন প্রত্যেক কৃষক ও মৎস্যজীবীদের পরিবারে হাসি ফোটাবে বলে আমরা আশাবাদী।’

বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন। আর তাই তার আগে কৃষক ও মৎস্যজীবী ভোটারদের নিজেদের হাতে রাখতে এমন পদক্ষেপ নিয়েছে তৃণমূল-কংগ্রেস, এমনটাই মনে করছে বিরোধী শিবির বিজেপি। ভোটব্যাঙ্ক গোছাতে না আক্ষরিক অর্থে কৃষক ও মৎস্যজীবীদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ তা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে যাই হোক রাজ্য সরকারের এই ঘোষণা কৃষক ও মৎস্যজীবীদের একটু হলেও স্বস্তি দিয়েছে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026