কলকাতা : নতুন করে আরও উঁচু হাইট বার বসানো হবে মা ফ্লাইওভারের বিভিন্ন স্পটে। ভিভিআইপিদের যাতায়াতের অসুবিধার জন্য এতো দিন খুলে রাখা হয়েছিল হাইট বার । কিন্তু এবার আর থাকবে না সেই সমস্যা।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী আধিকারিক এবং রাজ্যের অন্যান্য অনেক মন্ত্রী আমলারাও এয়ারপোর্ট থেকে এই মা ফ্লাইওভার ব্যবহার করে যাতায়াত করেন। তাই তাদের কথা ভেবেই এই নয়া উদ্যোগ। পূর্ত দপ্তর জানিয়েছে ৪৫ দিনের মধ্যে হাইট-বার বসাতে হবে যার খরচ হবে আনুমানিক ১০ লক্ষ ৪৪ হাজার টাকা।
মা ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় যে হাইট বার বসানো রয়েছে সেগুলো খুলে ফেলে নতুন করে হাইট বার বসানো হবে। তিনটে হাইট পয়েন্ট রয়েছে মা ফ্লাইওভারে। নিচে যেটি রয়েছে তার উচ্চতা ২.৫৮ মিটার। দ্বিতীয়টি তিন মিটার এবং তৃতীয়টির উচ্চতা ৩.৬ মিটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…