কামারহাটি: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান করার জন্য ফের তরজায মেতেছে তৃণমূল-বিজেপি। কামারহাটিতে ‘চায়ে পে চরচা’- য় যোগ দিতে গিয়ে তিনি পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আলোচনা করেন তিনি। নাম না করে ব্যারাকপুর বিধায়ক শীলভদ্র দত্তকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আর এই প্রসঙ্গটি কেন্দ্র করেই পুনরায় তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে।
দিলীপ ঘোষ সমালোচনা করে পানিহাটি পুরসভার পুরপ্রশাসক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পানিহাটি পৌরসভা প্রশাসক নিজের কাজ ঠিকভাবে পালন করছেন না বলেও অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু না করা নিয়েও সমালোচনা করেন দিলীপ ঘোষ।
যদিও থেমে থাকেনি তৃণমূল। পাল্টা জবাব পেয়েছেন দিলীপ ঘোষ শাসক দলের পক্ষ থেকে। শীলভদ্র দত্ত বলেন, দিলীপ ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি তৃনমুলেই ভাল আছি। তাঁর দলে যোগ দেওয়ার কোনও ইচ্ছে আপাতত আমার নেই। তাঁর আমাকে পছন্দ হয়েছে বুঝতে পারছি। তবে বেশি পছন্দ না হলে ভালই হত। যদি খারাপ সময় আসে তখন চিন্তা করা যাবে। উনি হয়তো জানেন না উনি বিজেপিতে আসার আগে থেকেই আমার পরিবার পানিহাটির রাজনিতীর সঙ্গে জড়িত। পানিহাটির পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর ছিল আমার ভাই ও মেয়ে। এলাকার উন্নয়নের সঙ্গে যুক্ত ওরা। দিলীপ ঘোষের মনে হয় এসব তথ্য জানা নেই।’ আসন্ন পুরসভার ভোটের আগে তৃণমূল-বিজেপির এই দড়ি টানাটানি খেলা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…