নিউজ

রবিবার সকাল থেকে চলবে মেট্রো, NEET পরীক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা

কলকাতা : নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই ১৩ সেপ্টেম্বর রবিবার থেকেই মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো। আগেই বলা হয়েছিলো মেট্রোতে যাতায়াতের জন্য এদিন পরীক্ষার্থীদের ব্যবহার করতে হবে না কোন ই-পাস বুক । অ্যাডমিট কার্ড দেখিয়েই প্রবেশ করতে পারবেন তাঁরা। যাঁদের স্মার্টকার্ড নেই স্টেশনে পৌঁছে পেপার টিকিট কেটে নেওয়া যাবে।

এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ৭৪টি মেট্রো। নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে চলবে এই মেট্রো। এমনকি চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ইতিমধ্যেই পেপার কার্ড টিকিট ছাপানোর কাজও শুরু হয়ে গেছে। এমনকি পরিবহণ দফতর সূত্রের জানানো হয়েছে , রবিবার প্রায় ১৫০০ বাস চালাবে রাজ্য পরিবহন নিগম। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম প্রায় ৮৫০ বাস চালাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম প্রায় ৫০০টি বাস চালাবে।

অন্যদিকে মেট্রোতে চলার পাশাপাশি বজায় রাখতে হবে বেশ কিছু নিয়ম যেখানে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনের লিফটে সবচেয়ে বেশি ৩ জন করে উঠতে পারবেন।

কিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ছফিট দূরত্ব বজায় রাখতে হবে। ভিড় নিয়ন্ত্রণে যৌথভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশ ও আরপিএফ। কলকাতার ছাড়াও আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর, শ্রীরামপুর, কোলাঘাট, তমলুক, চুচুঁড়া, উলুবেড়িয়া, কাঁথিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026