কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দেশের বেশ কয়েকটি রাজ্যের মতো এ রাজ্যেও বাজি ফাটানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এবার ‘বাজি ফাটিও না’ এমন কথা বলছেন স্বয়ং মা কালী। অবাক হচ্ছেন তো? ভাবছেন এটা কী করে সম্ভব? না, ভক্তের পুজোয় সন্তুষ্ট হয়ে মর্তে মা কালীর আবির্ভাব ঘটেনি। যদিও প্রাচীনকালে মায়ের মর্তে আসার কাহিনি রয়েছে। তবুও এ কালী সে কালী নয়। এই কালী ঠাকুর আসলে বহুরূপী।
লকডাউনের জেরে বাগুইআটি যুবক সংঘের বাসিন্দা এই ব্যক্তির খাওয়া পর্যন্ত জুটত না।দু’বেলা দু’মুঠো অন্নের জন্য কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। এবার তাই বাগুইআটি যুবক সংঘ তাকে জীবন্ত কালী সাজার সুযোগ করে দিয়েছে। নাম দেওয়া হয়েছে ‘করোনা কালী’। আর এই মা কালী বাড়ি বাড়ি গিয়ে বাজি ফাটানোর কথা বলে আসছেন। নিঃসন্দেহে এ এক অভিনব ভাবনা।
বাজি ফাটানোর নিষেধাজ্ঞা জারি করা হলেও এই সিদ্ধান্ত মন থেকে অনেকেই মেনে নিতে পারেনি। বছরকার দিনে খুদেরা বাজি ফাটাবে না, এই বিষয়টিকে অনেকেই খুব অসন্তুষ্ট। এমনকি বাজি ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। এ অবস্থায় জনসচেতনতা গড়ে তুলতে বাগুইআটি যুবক সংঘ যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাতেই হয়। মানুষকে সচেতন করার পাশাপাশি এই ক্লাব এক দিন আনা দিন খাওয়া বহুরূপীর কর্মসংস্থান করে দিল, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…