রাজ্য

এবার একটা ফোন করলেই বাড়িতে চলে আসবে চোদ্দ শাক এবং কালী পূজার ভোগ, সৌজন্যে রাজ্য সরকার

এবারে রাজ্যের মানুষকে কালীপুজো, ভাইফোঁটা এবং ভূতচতুর্দশী উপলক্ষে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে এই মর্মে পদক্ষেপ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন নিগম CDAC এই সমগ্র বিষয়টির পরিচালনা করছে।

করোনাভাইরাস পরিস্থিতি চলাকালীন সময়ে, এই সংস্থা পশ্চিমবঙ্গের জনগণের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল। এবারে তারা বাংলার মানুষের বাড়িতে পৌঁছে দেবে চোদ্দ শাক এবং কালী পূজার ভোগ। ভূত চতুর্দশীর উপলক্ষে বাংলার বাড়িতে চোদ্দ শাক খাওয়ার রীতি অনেকদিন ধরে চলে আসছে। কিন্তু এই ১৪টি শাক বাজারে গিয়ে খুঁজতে প্রত্যেক বছর অনেক সমস্যা হয়। তারপর এই বছর গোদের উপর বিষফোড়ার মত রয়েছে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা। এই কারণে রাজ্যের মানুষকে করোনার হাত থেকে কিছুটা হলেও সুরক্ষিত রাখার জন্য উদ্যোগী রাজ্য সরকারের CDAC দপ্তর।

তবে শুধু মাত্র চৌদ্দ শাক অথবা কালী পূজার ভোগ নয়, আপনি চাইলে নির্দিষ্ট ফোন নম্বরে অর্ডার করে ভাইফোঁটার উপহার অবধি নিজের দোরগোড়ায় পেতে পারেন। বাজারে প্রত্যেকদিনের ভিড় এড়ানোর জন্য প্রত্যেকদিন পরামর্শ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু পূজো পার্বণ এর সময় এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। আর বাজারে ঘুরে ঘুরে চোদ্দ শাক খুঁজতে গেলে করোনার সংক্রমনের সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই আপনাদের সুবিধার্থে এ বছর এগিয়ে এসেছে CDAC। একটি ফোন করলেই তারা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে চৌদ্দ শাকের আটি। আপনাকে এই চৌদ্দ শাক বাড়িতে আনানোর জন্য খরচ করতে হবে মাত্র ৯০ টাকা।

দুর্গা পুজোতে ভিড় কমানোর জন্য পুজো প্যান্ডেলে জনসমাগমের উপরে বিধি-নিষেধ আরোপ করেছিল সরকার। কালীপূজাতেও এরকম নিয়ম জারি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, এবছরের পুজোতে যেন বাজি না পোড়ানো হয়। কিন্তু যারা কালীপুজোর ভোগ পেতে চান, তাদের স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে ভোট নেওয়া প্রায় অসম্ভব। এই কারণেই CDAC তাদের বাড়িতে বাড়িতে কালী পূজার ভোগ পৌঁছে দিয়ে যাবে ফোনের মাধ্যমে অর্ডার করলেই। কালী পূজার ভোগের জন্য খরচ হবে মাত্র ৩০০ টাকা।

এছাড়াও , একটা ফোন করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে ভাইফোঁটার গিফট। আপনি ফোন করে আপনার ভাই অথবা বোনের জন্য পছন্দসই গিফট আনিয়ে নিতে পারেন এই ভাতৃদ্বিতিয়াতে। তবে, এই সমস্ত সামগ্রী ফোনে অর্ডার করার শেষ তারিখ হল শুক্রবার অর্থাৎ আজকে। এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন https://wbcadc.com/ ওয়েবসাইটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026