‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে এল এক রোম্যান্টিক মোড়। লক্ষ্মীপুজোর দিনে কর্ণ-এর পোশাক পরিবর্তনের সময় ঘরে ঢুকে পড়ে রাধিকা। কর্ণ তাকে বলে ‘নক’ করে ঘরে ঢুকতে। কিন্তু রাধিকা বলে, সে নিজের ঘরে কেন ‘নক’ করে ঢুকবে। এরপর রাধিকাকে কর্ণ বলে তাকে পাঞ্জাবি পরতে সাহায্য করতে। রাধিকা মজা করে বলেছে, পতির আদেশ পালন পত্নীর ধর্ম। একবিংশ শতকেও এই ধরনের চিত্রনাট্যের কারণে নেটিজেনরা রীতিমত কটাক্ষ করা শুরু করেছেন।
এই সিরিয়ালে তথাকথিত যে ‘খুনসুটি’র কথা বলা হয়েছে, নেটিজেনদের মতে, তা লেশমাত্র দেখতে পাওয়া যাচ্ছে না। কর্ণ ও রাধিকার বাড়িতে পুজোর জিনিসপত্রের চেহারা নিয়েও ট্রোল করেছেন নেটিজেনরা। তাঁরা বলেছেন, লক্ষ্মীপুজোর জন্য ব্যবহার করা ধুনুচি দেখে মনে হচ্ছে না করণদের পরিবার ধনী।
জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’ শুরু হয়েছিল রাধিকার ফ্যাশন ডিজাইনার হওয়ার গল্প নিয়ে। কিন্তু এখন তা এসে দাঁড়িয়েছে পারিবারিক অশান্তির গল্পে। এই কারণে এই সিরিয়ালের টিআরপি ক্রমশ কমছে। এই সিরিয়ালে রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত এবং তাঁর স্বামী কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…