উত্তরপ্রদেশ: হাথরস কান্ডে একের পর এক নতুন তথ্য উঠে আসছে বা বলা ভাল প্রতিদিন নতুন মোড় নিচ্ছে এই হাথরস কান্ড। ইতিমধ্যেই দেখা গিয়েছে যে, চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা উত্তরপ্রদেশের এসপিকে চিঠি দিয়ে জানিয়েছে, ওই নির্যাতিতা তরুণীকে খুন করেছে তার মা ও ভাই। কারণ, ওই চার যুবকের সঙ্গে বন্ধুত্ব মেনে নিতে পারেনি নির্যাতিতার পরিবার। তাই রাগের বশে মা ও ভাই নিজের মেয়েকে খুন করেছে বলে অভিযোগ করে ওই চার অভিযুক্ত। কিন্তু এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর সেটি হল, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আহত অবস্থাতেও নির্যাতিতা তরুণীর মুখে ছিল মূল অভিযুক্ত সন্দীপের নাম।
এর আগেও নির্যাতিতার বহু ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও সংবাদমাধ্যমই তা প্রকাশ করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেইসব ভিডিও দেদার শেয়ার হচ্ছে। আর এবার যে ভিডিওটি শেয়ার হয়েছে সেটি হল, সেপ্টেম্বর মাসে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি থাকা নির্যাতিতা তরুণী কথা বলছেন এবং তখনও তার মুখে অভিযুক্ত সন্দীপের নাম শোনা গিয়েছে। তাহলে প্রশ্ন হল এখন এটাই যে, তাহলে কি সন্দীপ এবং তার তিন সঙ্গী ধর্ষণের পর খুন করেছে ওই নির্যাতিতা তরুণীকে? কিন্তু কোনও রিপোর্টে উল্লেখ মেলেনি ধর্ষণের। তাহলে সত্যিটা কী?
এদিকে আবার ইতিমধ্যেই অনার কিলিং-এর একটা অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই দাবি করেছে, সন্দীপের সঙ্গে নির্যাতিতার ভাই এবং আরও দুই সঙ্গীদের গত বছরের অক্টোবর মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ফোনে কথোপকথন হয়েছে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে নির্যাতিতা তরুণীর ভাই। তিনি বলেছেন, সামনাসামনি কোনওদিন ওই চার যুবকের সঙ্গে কথা হয়নি। আর ফোনে কথা হওয়া তো দুরের কথা। পুলিশ সমস্তটাই সাজিয়ে এবং বানিয়ে বলছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতার ভাই। সব মিলিয়ে এখনও পর্যন্ত হাথরস কান্ডে উত্তেজনা একইভাবে অব্যাহত, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…