টিটাগড়: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে নয়া মোড়। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই খুনের ঘটনায়। ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্তভার নিয়েছে সিআইডি। আর এবার যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, এই খুনের ঘটনায় প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজশ রয়েছে। পারিবারিক শত্রুতাকে কাজে লাগিয়েই তিনি এই কাজ করেছেন বলে সূত্রে খবর।
তিন অভিযুক্তকে দফায় দফায় জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, মহম্মদ খুররাম ও মনীশের বিবাদকে ট্রাম্পকার্ড’ করে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন ওই রাজনৈতিক নেতা। এমনকি মনীশকে খুন করার জন্য ভিন রাজ্য থেকে ছ’জন সুপারি কিলারকে ভাড়া করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
ইতিমধ্যেই ওই ছ’জন সুপারি কিলারকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের খোঁজ চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। তাদের খোঁজ পাওয়া গেলেই মাস্টারমাইন্ড ওই প্রভাবশালী রাজনৈতিক নেতাকে তা জানা যাবে বলে মনে করছে পুলিশ। সব মিলিয়ে মনীশ শুক্লা খুনে এই তথ্যের পরিপ্রেক্ষিতে যে নয়া মোড় এসেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…