বিনোদন

Srabanti: শ্রাবন্তীর পরিবারে আসছে নতুন সদস্য, অভিনেত্রী নিজেই দিলেন সুখবর

আগস্ট মাস অভিনেত্রী শ্রাবন্তীর কাছে খুবই স্পেশাল। ১৩ আগস্ট নিজের জন্মদিন আর ঠিক পরের দিন ১৪ আগস্ট তাঁর ছেলে ঝিনুকের জন্মদিন। অভিনেত্রীর নিজস্বী জীবনে যাই হয়ে থাক তবে নিজের ছেলে আর পুরো পরিবারকে নিয়ে দিব্যি আছেন অভিনেত্রী। এবারে অভিনেত্রীর জন্মদিনটা বেশ স্পেশাল। পরের দিন ছেলে ১৮ তে পা দিল অন্যদিকে অভিনেত্রীর ঘরে এল সুখবর।

সেই সুখবর নিজেই দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর বাড়িতে আসছে নতুন সদস্য। ১৮ বছর ধরে দায়িত্বশীল মায়ের ভূমিকা পালন করেছেন। এবার মাসির দায়িত্ব অভিনেত্রীর কাঁধে আসতে চলেছে। হ্যাঁ অভিনেত্রী শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ খুব শীঘ্রই প্রথম সন্তানের মা হতে চলেছেন। তাই এই সময়ে দারুণ এক্সাইটেড শ্রাবন্তী। হবে নাই বা কেন, এত বছরের অপেক্ষার পর চ্যাটার্জি আর ঘোষ পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

অভিনেত্রী জানান, তাঁর দিদি স্মিতা ঘোষ এখন শেষ পর্যায়ের অন্তঃসত্ত্বা, এমনকি কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে আসছে নতুন অতিথি, আর সেই অতিথির জন্য অপেক্ষা করছেন হবু মাসি। প্রথম মা হওয়ার অনুভূতি কি অভিনেত্রী তা ভালো করে জানেন। তাই এই সময় দিদির একটু বেশি যত্ন নিচ্ছেন। মা হওয়ার অনুভূতি কতটা স্পেশাল, তা শ্রাবন্তী ভালো করে জানেন। তাই মাসি হওয়ার আনন্দে আত্মহারা। হবু মা আর দিদির এই নতুন জীবন নিয়ে খুব আনন্দে আত্মহারা অভিনেত্রী। দিদিকে নিয়ে অভিনেত্রীর পুরো পরিবার ব্যস্ত।

শ্রাবন্তী দুই বোন। ছোট থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধু তাঁর দিদিরা। অভিনেত্রীর জীবনের নানান চড়াই-উৎরাইতে দিদির পাশে থেকেছে অভিনেত্রীর দিদি। ২০১৬ সালের ডিসেম্বরে ভালোবেসে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন স্মিতা ও সুজয়। শ্রাবন্তীর দিদি স্মিতা একসময়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ‘শপথ’ নামের একটি সিনেমা আর ‘মৌচাক’ ধারাবাহিকে কাজ করেছেন স্মিতা। তবে এখন স্মিতা একজন সুখী গৃহিনী।

অভিনেত্রী এখন নিজের নিজস্বী জীবন ভুলে অভিনয়কে গুরুত্ব দিচ্ছেন। মঙ্গলবার নবাগতা পরিচালক রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব রুক্মিণী অভিনীত কিশমিশ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। এছাড়া দেবের সঙ্গে ‘খেলাঘর’ ছবির শ্যুটিং শুরু করবেন শ্রাবন্তী। আর এই সময়ে দিদির যত্ন নিচ্ছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026