বিনোদন

Shruti Das: ১০১ জ্বর নিয়ে আউটডোর শ্যুটিং করছেন দেশের মাটির নোয়া

একটা বাংলা ধারাবাহিকের সময় সীমা ৩০ মিনিট হলেও সেই ৩০ মিনিট অভিনয় করা খুব হাল্কা কাজ নয়। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য অভিনেতা অভিনেত্রীরা তাদের সারাদিনের প্রায় ৮-১০ ঘন্টা অতিবাহিত করেন। এমনকি কলাকুশলীরা নিজেদের শারীরিক অসুস্থতা আর ব্যক্তিগত জীবনেত নানান সমস্যা দূরে সরিয়ে সাধারণ মানুষকে সেই ৩০ মিনিট বিনোদন দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে থাকেন।

এরকমই এক ঘটনা ঘটলো শ্রুতি দাসের সাথে। শ্রুতির থেকে তিনি এখন নোয়া হিসেবে বেশি খ্যাত। তিনি এখন ১০১ জ্বর আর শারীরিক দুর্বলতা নিয়ে হাসিমুখে ধারাবাহিকের আউটডোর শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। তবুও নিজের অসুস্থতা বুঝতে দিছেন না কাউকে। শারীরিক সমস্যাত কথা ভুলে ক্যামেরার সামনে দর্শকের প্রিয় নোয়ার চরিত্র ফুটিয়ে তুলেছেন।

তবে নিজের জ্বরের কথা অভিনেত্রী নিজের মুখে স্বীকার করেননি। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পেজে একটি আউটডোর শ্যুটিং এর ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, রাহুল ওরফে রাজার মেক আপ চলছে, অন্যদিকে কিয়ান ওরফে দিব্যজ্যোতি নিজের কাজে ব্যস্ত আর কিয়ান। আর সেই সুযোগে নোয়া ওরফে শ্রুতি খোলা চুলে আর হাসি মুখে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। ক্যপশানে লিখলেন, ‘ আউটডোর, রোদ, ঘাম, শরীর খারাপ এই এত কিছুর সমস্যা থাকলেও, ‘সামনে সামনে ক্যামেরা দেখলে পোজ দিতে হয় নয়ত পাপ হয়।” মজার ছলেই শ্রুতির ওই পোস্ট।

এই ছবি দেখে অনেকেই প্রশংসা করেন অভিনেত্রীর। তবে এর মাঝেই অভিনেত্রীর এক নিকট আত্মীয় লিখলেন,’ কি আর বলবে দেখে ওইরকম ১০১ জ্বর আর ওরকম ঠান্ডা লাগা। ব্যাস এরপরেই অভিনেত্রীর জ্বরের কথা প্রকাশ্যে আসে। অভিনেত্রী অভিনয়কে কতটা ভালোবাসেন যে শারীরিক কষ্ট নিয়েও টানা আউটডোর অভিনয় করে চলেছেন তা এই ছবি দেখে বোঝা যাচ্ছে। এরপর বহু অনুগামী অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন। বহু নেটিজেন অভিনেত্রীর এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও অভিনেত্রী শ্যুটিং চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন। ১৪ দিন আউসোলেশনে থাকার পর ফের সেটে এসে অভিনয় শুরু করেন। খুব স্বল্প সময়ে অভিনয় করে শ্রুতি সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026