বিনোদন

Suhana Khan:জোয়া আখতারের হাত ধরে বলিউডে পা শাহরুখ কন্যা সুহানা!

বলিউডের একাধিক স্টারকিডের মধ্যে এই স্টারকিড পেজ থ্রির পাতায় বরাবর শিরোনামে থাকেন। এই তো মে মাসে ২১ এ পা দিলেন এই স্টারকিড। সময় যত এগোচ্ছে ততই যেন সেক্সি হয়ে উঠছেন বলিউডের বাদশার এই কন্যা। বয়স মাত্র ২১ আর তাতেই নিজের শরীরী প্রদর্শনে, নিজের রুপে আর চোখের এক্সপ্রেশনে বহু তাবড় তাবড় অভিনেত্রীদেরও পিছনে ফেলে দিতে পারেন গৌরি খানের এই মেয়ে।

বর্তমানে সুহানা নিজের পড়াশোনার জন্য রয়েছে নিউ ইয়র্কে। মুম্বইয়ের ধীরুভাই আম্বানী ইনসটিটিউশন থেকে স্কুলের পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশুনা করেছেন সুহানা। ভবিষ্যতে এই তারকা কন্যা নিজের পড়াশোনা শেষ করে ফিল্ম ইন্ড্রাস্টিতে পা রাখবেন। তার জন্যই চলছে নানান প্রস্তুতি।

ইতিমধ্যে সুহানার দুই প্রিয় বন্ধু অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুর বলিউডে এন্ট্রি নিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার সুহানার পালা। অবশ্য নিউইয়র্কে পড়ার সুবাদে সম্প্রতি অভিনয়ে হাতে খড়ি হয়ে গিয়েছে। সম্প্রতি একটি শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ অভিনয় করে সকলের নজর কেড়েছেন সুহানা। পরিচালক থিয়েডর গ্লিমেনোর পরিচালনায় দ্য গ্রে পার্ট অফ ব্লু-তে কাজ করেছেন শাহরুখ তনয়া। আর নিজের প্রথম কাজের সেই টিজার শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পেজে।

এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় সিনেমা ‘গল্লি বয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ খ্যাত জোয়া আখতারের হাত ধরেই সুহানা বলিউডে ডেবিউ করতে চলেছেন। জানা যাচ্ছে, বিখ্যাত কমিকস ‘আর্চি’-র সিনেম্যাটিক ভার্সন তৈরী করবেন জোয়া। আর তাতে থাকবেন অনেক নবীন অভিনেতা অভিনেত্রীরা। আর তারমধ্যে বেশ বিখ্যাত একটা চরিত্র অভিনয় করবেন সুহানা। আর এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্স ওয়েব প্ল্যাটফর্মে। এখন এটাই দেখার সুহানা বলিউডে কেমন পারফর্ম্যান্স করে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026