বিনোদন

Super Dancer Chapter 4: সপ্তাহের শুরুতেই সেটে কামব্যাক শিল্পা শেট্টির

গত মাসে শেট্টি আর কুন্দ্রা পরিবারে ঝড় আসে। পর্নকান্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নাম আসে। এরপর রাজের গ্রেফতারের পর থেকেই উত্তাল টিনসেল টাউন। রাজের গ্রেফতারির পর থেকেই একের পর এক অজানা তথ্য সকলের সামনে এসেছে। সব অভিযোগ শিল্পার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, পাল্টা অভিযোগ, অভিযোগ অস্বীকার। এই সবের মধ্যে পেরিয়ে গিয়েছে বেশ কিছুটা সময়।

রাজের গ্রেফতার হওয়ার পর নিজেকে কার্যত দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। এমনকি নাচের রিয়েলিটি শো থেকেও সরে দাঁড়িয়েছেন শিল্পা। প্রথম কিছুদিন চুপ থাকার পর নিজের বক্তব্য স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। তবে স্বামীর গ্রেফতারের পর যখন বান্দ্রাতে তল্লাশি চলে তখন পুলিশের সামনে স্বামীর ওপর গর্জে উঠেছিলেন অভিনেত্রী। এই ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে অভিনেত্রীর ওপর।

সেই সময় এও প্রশ্ন উঠেছিল রাজের গ্রেফতারের ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে শিল্পার কেরিয়ারে? অনেকে ভেবেছিল স্বামীর কুকীর্তির জন্য অভিনেত্রীকে এই ড্যান্স রিয়্যালিটি শোয়ের বিচারক পদ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই সময়ে এই রকম জল্পনা নানান ভাবে শোনা যাচ্ছিল। তবে আর না অনেক দিন নিজেকে নির্বাসনে থেকেছেন। পুরোনো সব কিছুকে নস্যাৎ করে দিয়ে আগের ফর্মে ফিরছেন নায়িকা।

b

অবশেষে সুপার ড্যান্সারের শ্যুটিং ফ্লোরে ফিরলেন শিল্পা। মঙ্গলবার ‘সুপার ডান্সার’-এর শ্যুটিং ফ্লোরে হাজির হয়েছেন শিল্পা। জানা গিয়েছে, শোয়ের নির্মাতারা শুরু থেকেই চাইছিলেন শিল্পা এই শোয়ে ফিরে আসুক। তাঁরা চেয়েছিলেন এইসব সমস্যার সঙ্গে লড়াই করবার জন্য সময় নিয়ে খুশি মনে ফিরুক। অভিনেত্রীর কামব্যাকের দিন এই সেটে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় শিল্পাকে। যা দেখে শিল্পা বেশ আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি।

প্রসঙ্গত, শিল্পার অনুপস্থিতিতে সুপার ডান্সারের সেটে দেখা পাওয়া গিয়েছে বিশেষ অতিথি বিচারকদের। সোনালি বেন্দ্রে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, করিশ্মা কাপুরের মতো বিশেষ স্টাররা উপস্থিত ছিলেন। এই সপ্তাহের উইকেন্ড থেকেই সোনি টিভিতে জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে ফের বিচারকের ভূমিকায় দেখা যাবে শিল্পাকে। অভিনেত্রীকে আবার বিচারক হিসেবে পেয়ে সকলেই খুশি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026