চীনকে চাপে ফেলে গড়ে উঠল ভারত-ভুটান ব্যবসায়িক পথ
ভুটান ও ভারত মধ্যস্থ সম্পর্ক আরও গভীর করতে এবার দুই দেশের মধ্যে গড়ে উঠলো ব্যবসায়িক পথ। এই পথ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের জয়গাও এবং ভুটানের পজাখার মধ্যে। করোনা পরিস্থিতির মধ্যে দুই দেশের গৃহীত এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
থিম্পুর ভারতীয় দূতাবাস অনুযায়ী, ভারত সরকার ১৫ই জুলাই হালে ও পশাখাতে একটি ব্যবসায়িক পথের সূচনা করেছে। যার ফলস্বরূপ বাড়বে কাঁচামালের আমদানি এবং রপ্তানি। শুধু তাই নয় এরফলে জয়গাও মার্গে চীনের ব্যবসায়ীদের আগমনও বন্ধ হবে। চীনের জন্য এটি একটি বড়সড় ঝটকা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য, এর আগে ভুটানের উপর দাদাগিরি দেখানোয় চীন সরকারকে কড়া জবাব দিয়েছিল ভারত সরকার। প্রতিবেশী দেশের উপর অত্যাচার চালানো, এছাড়া ভারতের সঙ্গে সীমানা নিয়ে বিবাদ করা চীন এবার সমস্যার সম্মুখীন হতে চলেছে। কারণ, বর্তমানে ভারত ও ভুটানের মধ্যেকার ব্যবসা বৃদ্ধি করা ছাড়াও গোহাটি এবং অরুণাচল প্রদেশের মধ্যবর্তী পথকে এক সড়কের দ্বারা যুক্ত করার আলোচনা করা হয়েছে।
এই ১৫০ কিমি দূরত্বের অবসান ঘটলে ভারত, চীনের আগেই নিজের সীমান্ত এলাকায় পৌঁছে যেতে পারবে। শুধু তাই নয় এরফলে ভারতীয় সেনা আরও ক্ষমতাশালী হয়ে উঠতে পারবে। এই বিষয়ে ভুটানে অবস্থিত ভারতীয় রাজদূত রুচিরা কম্বোজ একটি ট্যুইট করে জানিয়েছেন, “এই নতুন ব্যবসায়িক সম্পর্কিত পথ সূত্রপাত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…