ফের ৫ জেলায় চলবে প্রবল বৃষ্টি, দুর্যোগ চলবে আগামী সপ্তাহ পর্যন্ত

উত্তরবঙ্গ বৃষ্টির থেকে আর রেহাই পাচ্ছে না। বৃষ্টির ধারা বয়েই চলেছে। আজ ও ফের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সোমবার থেকে এই বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আজ রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ২৪ ঘণ্টাতে এই পাঁচ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমান অনেকটাই বাড়বে। রবিবার সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সোমবার এই বৃষ্টির পরিমান ভয়ঙ্কর হতে পারে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।  আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। আর এই অক্ষরেখা আজমের,জামশেদপুর, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। এই মৌসুমী অক্ষরেখার সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। এর জন্যই ফের প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সিকিম, অসম, মেঘালয় এইসব রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে।  আর গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে উত্তরের অধিকাংশ নদীতে জলের মাত্রা অনেকটাই  বেড়েছে। উত্তরবঙ্গের খরস্রোতা নদীগুলোতে জলের মাত্রাও বাড়ছে। বন্যা পরিস্থিতির সাথেই রয়েছে ভূমিধসের। ফের নতুন করে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস শুনে আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গবাসীরা। তবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো দুর্যোগের আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026