নিউজ

করোনা আতঙ্ক এখনও কাটেনি, তার আগেই উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভাইরাস

করোনার (Coronavirus) আতঙ্ক থেকে এখনও মুক্তি পায়নি বিশ্ব (World)। মাত্র কিছুদিন আগে শুরু হয়েছে টিকাকরণ (Vaccination) প্রক্রিয়া। তারমধ্যেই ফের বিশ্ববাসীর আতঙ্ক বাড়িয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে ভাইরাসের নয়া স্ট্রেন। কোভিডের প্রকোপ রুখতে এ দেশের বেশ কয়েকটি রাজ্যে আবারও লকডাউন Lockdown) জারি করার মতো পরিস্থিতি তৈরী হয়েছে। এমন সময়ে মানুষের মনে কয়েক গুণ বেশি উদ্বেগ বাড়িয়ে তুলল এভিয়ান H5N8 ফ্লু। ইতিমধ্যে রাশিয়ায় (Russia) এই H5N8 ফ্লু মানব শরীরে ছড়িয়ে পরেছে।

শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। জানা গেছে, মূলত মুরগীর শরীরে এই সংক্রমণ হচ্ছে। দক্ষিণ রাশিয়ার একটি পোলট্রি ফার্মের মোট ৭ কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, এই প্রথম H5N8 ফ্লু সংক্রমণ পশু শরীর থেকে মানব শরীরে ছড়ানোর ঘটনা সামনে এলো। তবে এক মানুষে শরীর থেকে অপর ব্যক্তির সক্রমিত হওয়ার ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। রাশিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থার প্রধান পর্যবেক্ষক আন্না পোপোভা এ বিষয়ে জানিয়েছেন, ‘আজ ভেক্টর সাইন্টিফিক সেন্টারের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছেন।

এভিয়ান H5N8 ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়ানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে।’ এখন পর্যন্ত দক্ষিণ রাশিয়াতেই মুরগীদের মধ্যে H5N8 সংক্রমণের হদিস খুব বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। আন্না পোপোভা বলেন, ‘পাখিদের থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়ানোর ঘটনা সামনে আসেনি। তাই এখনই বলা সম্ভব নয় যে এই ভাইরাস আর নতুন কী কী রূপ ধারণ করবে। তবে আগামী দিনে তা বোঝা যাবে।’

তিনি আরও জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সামান্য সমস্যাই ধরা পড়েছে। এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও আরও গবেষণা করা যাবে। যাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তাঁদের নমুনা ও সমস্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাঠানো হবে। এবং তারপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানিয়েছেন আন্না পোপোভা৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026