বিনোদন

দ্বিতীয় মাতৃত্ব! পুত্রসন্তানের মা হলেন করিনা কাপূর খান

অবশেষে হল প্রতীক্ষার অবসান। করিনা কাপুর খান (kareena Kapoor khan)—এর কোল আলো করে জন্ম নিল পুত্রসন্তান। চিকিৎসক পতৌদি বংশের চতুর্থ বংশধরের জন্মের সম্ভাব্য তারিখ দিয়েছিলেন 15 ই ফেব্রুয়ারি। কিন্তু গতকাল, 20 শে ফেব্রুয়ারি রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন করিনা। অবশেষে 21 শে ফেব্রুয়ারি জন্ম নিল সইফ (saif Ali khan) ও করিনার পুত্রসন্তান। পতৌদি পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। ইতিমধ্যেই রণধীর কাপুর (Randhir kapoor), ববিতা (babita), করিশমা কাপুর (karishma kapoor) এবং করিশমার কন্যা সামাইরা (samaira) মুম্বইয়ের বিখ্যাত মাউন্ট মেরি চার্চে প্রার্থনা করেছেন করিনা ও নবজাতকের জন্য। কিন্তু কাপুর ও পতৌদি পরিবারের তরফে এবার প্রকাশ করা হবে না নবজাতকের ছবি। করিনা ও সইফ জানিয়েছেন, আপাতত তাঁরা তাঁদের পরিবারের নতুন সদস্যকে মিডিয়ার থেকে দূরে রাখতে চান।

চলতি মাসেই বান্দ্রার ‘সদগুরু স্মরণ’ নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস শুরু করেছেন সইফ, করিনা ও তাঁদের প্রথম সন্তান তৈমুর (taimur)। তাঁদের নতুন অ্যাপার্টমেন্টের বাইরে ক্যামেরাবন্দি হয়েছিলেন করিনা। গাঢ় নীল রঙের প‍্যান্ট ও ধূসর টপে ‘উড বি মম’ করিনার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

কিছু দিন আগে দিদি করিশমা কাপুর(karishma kapoor)- এর সঙ্গে ফটোশুট করেছেন করিনা। এবার রেডিও মিরচির একটি অনুষ্ঠানে কালচে নীল রঙের বডি হাগিং ড্রেসে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুললেন করিনা। মাতৃত্বের সৌন্দর্যে অনন্যা লাগছিল করিনাকে। তারও কিছু দিন আগে তিনি তাঁর বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। গোলাপি রঙের ওয়ার্কআউট ড্রেসে করিনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ অবশ্য করিনাকে ট্রোল করতে ছাড়েননি। অনেকেই তাঁর ধর্ম নিয়ে কটুক্তি করেছেন। এমনকি অনেকে তাঁকে অ্যাবরশন করার কথা বলতেও ছাড়েননি। নেটিজেনদের অনেকেই হয়তো ভুলে যান দিনের শেষে একজন সেলিব্রিটি কিন্তু আদতে একটি রক্তমাংসের মানুষ। তাঁরা হয়তো এই ধরনের নেতিবাচক মন্তব্যের কোন প্রতিক্রিয়া দেন না। কারণ সমাজ সেলিব্রিটিদের বিশেষ চোখে দেখে। এই লক্ষ্মণরেখা তাঁদের ইমোশনকে সর্বসমক্ষে প্রকাশ করতে দেয় না। করিনা একজন হবু মা। একজন মা-কে এই ধরনের কটুক্তি করা অমানবিকতার পরিচয় দেয়।দিওয়ালির আগে করিনা ও তৈমুর হিমাচল প্রদেশের ধরমশালায় গিয়েছিলেন সইফ আলি খান-এর কাছে। ধরমশালায় চলছে সইফ অভিনীত ‘ভুত পুলিশ ‘ ফিল্মের শুটিং। সইফ যখন শুটিং করতে ব্যস্ত থাকেন তখন করিনা তৈমুরকে নিয়ে বেরিয়ে পড়েন হিমাচল প্রদেশের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে কিছু সময় কাটাতে। সম্প্রতি করিনা তৈমুরকে নিয়ে গিয়েছিলেন ধরমশালার ধর্মাকোটে মৃৎশিল্পীদের ডেরায়। মৃৎশিল্পীদের ডেরায় গিয়ে কিভাবে মৃৎপাত্র তৈরী হয়, তা পুত্র তৈমুরকে শেখালেন মা করিনা। তৈমুরও মাটির পাত্র বানাতে খুব আনন্দ পেয়েছে।

অন্তঃসত্ত্বা করিনা কপূর আপাতত কোনো অভিনয় বা মডেলিং-এর কাজ করছেন না। তবে লকডাউনের কারণে যে কাজগুলি বাকি ছিল, সেগুলির শুটিং তিনি শেষ করেছেন। কোন দৃশ্যে তাঁর বেবি বাষ্প বোঝা যাবে না। উন্নত এডিটিং প্রযুক্তির ব্যবহার করে তাঁর বেবি বাম্পকে রিমুভ করে দেওয়া হয়েছে। আপাতত পরিবার ও তাঁর বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন করিনা। তবে এর মধ্যেও করিনা ও সইফের পুত্রসন্তান তৈমুরকে নিয়ে ক্রমবর্ধমান জনপ্রিয়তা ভাবিত করছে পতৌদি পরিবারকে। এই মুহূর্তে সইফ ও করিনার কনিষ্ঠ পুত্রসন্তানেকে নিয়েও চিন্তিত তাঁরা।

তৈমুর জন্মগত ভাবে স্টারকিড হলেও তার পরিবার পছন্দ করেন না, তৈমুরের উপর পাপারাৎজির নজর থাকুক। কিছুদিন আগেই করিনা কপূর খানের টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে তৈমুরের ঠাকুমা অভিনেত্রী শর্মিলা ঠাকুর ((sharmila tagore) বলেছিলেন, তিনি চান বিরাট কোহলি (virat kohli)ও অনুষ্কা শর্মা(Anushka sharma)- র সন্তান তাড়াতাড়ি পৃথিবীতে আসুক। তাহলে অন্ততঃ তৈমুরের উপর পাপারাৎজির নজর কিছুটা কমবে। শর্মিলার কথায় সম্মতি জানিয়েছেন করিনাও। কিন্তু বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের জন্মের পরেও তৈমুরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পতৌদি পরিবার চান, তৈমুর একটি সাধারণ শিশুর মতোই বেড়ে উঠুক। পাপারাৎজির ক্যামেরা তার শৈশবকে বিঘ্নিত করছে বলে মনে করেন তাঁরা

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026