নিউজ

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতলেন নাওমি ওসাকা

অস্ট্রেলিয়ায় (Australia) ঝড় তুলে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম (Grandslam) ঝুলিতে পুরলেন ওসাকা (Naomi Oaaka)। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়া অপেনে মেয়েদের সার্কিটে জাপানি ঝড়। প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে নিজের চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম হাতে তুললেন নাওমি ওসাকা। মেয়েদের সিঙ্গলসের ফাইনালে স্ট্রেট সেটে আমেরিকার (America) জেনিফার ব্র্যাডিকে হারিয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্ট জিতলেন তিনি।

টুর্নামেন্টের ইতিহাসে ১০০ বছরে করোনার কারণে প্রথমবার টুর্নামেন্ট জানুয়ারির বদলে আয়োজিত হয় ৮ ই ফেব্রুয়ারি থেকে। চোট আঘাত তথা করোনার কারনে জার ফেডেরার, অ্যান্ডি মারের মতো হেভিওয়েটরা নিজেদের সরিয়ে নেয় নিজেদের। তবে তাতে কমেনি অস্ট্রেলিয়া ওপেনের জৌলুস। টুর্নামেন্ট আয়োজন করা গেছে সুষ্ঠুভাবে। এদিকে, এদিন মহিলাদের ফাইনালে শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে রেখেছিলেন ওসাকা। কোনওভাবেই প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেননি মার্কিন ব্র্যাডি। ফলে প্রথম সেট ওসাকা জিতে নেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটেও চিত্রটা ছিল একইরকম।

৬-৩ ব্যবধানে সেট এবং ম্যাচ নিজের পকেটে পুরে নেন জাপানি তারকা। যদিও গোটা টুর্নামেন্টেই ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। হারিয়েছেন সেরেনা উইলিয়ামস, গারবাইন মুগুরেজার মতো খেলোয়াড়দের। স্বভাবতই ফাইনালেও সেই ছন্দই ধরে রেখে বাজিমাত করলেন ওসাকা। এটি ওসাকার দ্বিতীয় অস্ট্রেলিয়ান খেতাব। এর আগে ২০১৯ সালেও এই টুর্নামেন্টটি জিতেছিলেন তিনি। এছাড়া ২০১৮ এবং ২০২০ সালে ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন জাপানি এই তারকা খেলোয়াড়। এই জয়ের পর গোটা টেনিস বিশ্ব অভিনন্দন জানিয়েছেন ওসাকাকে।

প্রসঙ্গত আগামীকাল রবিবার পুরুষদের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ এবং ড্যানিয়েল মেদভেদভ। দুই যুযুধানের লড়াই দেখার অপেক্ষায় টেনিস বিশ্ব। এই ট্রফি জিতলে ডকোভিচ আরও কাছে চলে আসবেন নাদাল, ফেডেদরারের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026