21 শে ফেব্রুয়ারি পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র জন্মদিন। রাজের জন্মদিনে তাঁর ফ্যানরা এবং টলিটাউনের সেলিব্রিটিদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে রাজের কমেন্ট বক্স। অপরদিকে রাজের ‘রানি’ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) দিলেন রাজকে এক অভিনব উপহার। রাজের জন্মদিনে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে শুভশ্রী রাজকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। রাজ-শুভশ্রীর লিপলক কিসের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভশ্রী নিজেই ছবিটি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে শুভশ্রী লিখেছেন, রাজ তাঁর পৃথিবী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একটি পার্টির কিছু ছবি। কিছুদিন আগে রাজ ও শুভশ্রী পার্টি করতে গিয়েছিলেন ‘দি ব্রু হাইভ’-এ। এটি কলকাতার একটি অভিজাত নাইটক্লাব। রাজ ও শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধু। ছবিতে রাজ ও শুভশ্রীকে তুমুল নাচ করতে দেখা যাচ্ছে। শুভশ্রীর পরনে রয়েছে কালো রঙের লং, সাইড স্লিটেড গাউন এবং কালো রঙের ব্লেজার। রাজের পরনে ছিল সবুজ রঙের ব্লেজার।
রাজ ও শুভশ্রীর বাড়িতে বছরের শেষে ছিল ঘরোয়া পার্টি। এই পার্টিতে উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠ মহল। পার্টির হোস্ট ছিলেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। পার্টিতে পরিচালক সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী মিথিলা (Mithila) এসেছিলেন তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে। এছাড়া ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। পার্টি মাতিয়ে রেখেছিল রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)। রাজ পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব (Baba yadav)। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…