Image Collected
Imageগোটা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। দিনে দিনে বাড়ছে আক্রান্ত সাথে মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। চারিদিকে যেন মৃত্যুমিছিল চলছে। তবে এরই মাঝে আশার আলো দেখা গেলো। সুস্থ হয়ে উঠলো বিশ্বের সবচেয়ে কমবয়সী করোনা আক্রান্ত।
থাইল্যান্ডের মাত্র এক মাসের শিশুর দেহে সংক্রমণ ঘটায় এই ভাইরাস। বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন ওই শিশুর অভিভাবকেরা। তবে সবাইকে রীতিমতো চমকে দিয়ে সুস্থ ওই শিশু। নিজের অজান্তেই সবচেয়ে কমবয়সী সুস্থ হিসেবে রেকর্ড গড়লো সে।
চিকিৎসকরা জানিয়েছেন যে,করোনার বিরুদ্ধে লড়তে শিশুটির ওপর চারটি অ্যান্টিভাইরাস ওষুধ প্রয়োগ করা হয়েছিলো। এতেই হয় কাজ, ১০ দিন টানা চিকিৎসার পর সুস্থ হয় ওই শিশু।
বর্তমানে গোটা বিশ্বে আক্রান্ত ২৬ লক্ষের বেশি, মারা গেছে প্রায় দুই লক্ষ মানুষ। এই ভয়ংকর পরিস্থিতিতে এই শিশুর সুস্থ হওয়া যেন আশার আলো এনে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…