‘সূর্যালোক, অতিবেগুনি রশ্মি এবং জীবাণুনাশক ইঞ্জেকশন’, এইগুলো দিয়েই বধ করা যাবে করোনা ভাইরাস। এমনই অদ্ভুত চিকিৎসার উপায় বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উপায়গুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আজ হোয়াইট হাউসে টাস্ক ফোর্সের বিবৃতিকালে করোনা ভাইরাস কি ধরণের প্রভাব ফেলছে তা আলোচনা করতে গিয়েই এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন যে, “আমাদের দেখতে হবে, ইঞ্জেকশনের মাধ্যমে যেভাবে কোনো জীবাণুনাশক শরীরে ঢুকিয়ে জীবাণু মেরে ফেলা হয়, সেভাবেই কোনও কিছু শরীরে ঢুকিয়ে করোনা ভাইরাস কে মারা যায় কিনা?” এই মন্তব্যের সাথেই করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রাণঘাতী অতিবেগুনি রশ্মি ব্যবহার করার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, “রোগীর শরীরে জীবাণুনাশক ইঞ্জেকশন দেওয়ার পর রোগীকে অতিবেগুনি রশ্মির নীচে রাখা হলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যেতে পারে।”
ট্রাম্পের এই আজব চিকিৎসা পদ্ধতি শুনে অবাক হয়ে গিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, কারও যদি মরার ইচ্ছা হয়ে থাকে তো ট্রাম্পের এই পদ্ধতি অনুসরণ করুক। ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছে ডেটলের মতো সংস্থাও। তারা জানাচ্ছে, এই ভাবে কোনো পরীক্ষা না করে কারও শরীরে জীবাণুনাশক পুশ করা উচিত নয়। করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লক্ষের উপরে। আর এই অবস্থায় কি করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে সেকথা না ভেবে অদ্ভুত উপায় বের করছেন মার্কিন প্রেসিডেন্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…