দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সর্বাধিক, মুখ্যসচীবকে চিঠি কেন্দ্রের
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল দুটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। বাংলার মাটিতে পা রেখেই রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ালো পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে রাজ্যের বিভিন্ন পদক্ষেপ ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে খুশি নন তাঁরা। রাজ্যে এসে তাদের বিরক্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় দল। করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকার সমালোচনার পাশাপাশি তুলেছেন বেশ প্রশ্নও। আর এর পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। করোনা মোকাবিলায় করনীয় কী, সে বিষয়ে রাজ্যের মেডিক্যাল কলেজের সুপার ও প্রিন্সিপালদের ১১ দফা নির্দেশ দেন মুখ্যসচিব।
এই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ১১ দফা নির্দেশের মধ্যে হাসপাতালের ওয়ার্ড থেকে দ্রুত মৃতদেহ সরানো থেকে শুরু করে দ্রুত করোনা সংক্রমণের নমুনা পরীক্ষার রিপোর্ট পাঠানোর বিষয়ে জোর দেওয়া বলে মনে করা হচ্ছে। এমআর বাঙুর হাসপাতালের উপর বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরকে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়মিত রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলো নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না জানিয়েছেন মুখ্যসচিব।
এই ১১ দফা নির্দেশের মধ্যে অন্যতম হলো, রোগীকে ফেরত পাঠাতে পারবে না কোন হাসপাতাল। হাসপাতালে ভর্তি হওয়ার ১২ ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষা নিশ্চিত করা। হাসপাতাল চত্ত্বর সঠিকভাবে স্যানিটাইজ করা ইত্যাদি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…