একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে নাকা চেকিং এবং আকাশপথে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় রুট মার্চ করছে। আসলে দ্বিতীয় দফা নির্বাচনে মমতা বনাম শুভেন্দুর মহাযুদ্ধ যে হাইভোল্টেজ লড়াই হবে তা নিয়ে সন্দেহ নেই কারোর। তবে এত নিরাপত্তার মাঝেও আজ সকালে ভোটগ্রহণ কেন্দ্র থেকে এক জনৈক ব্যক্তিকে নকল ভোটারকার্ড দিয়ে ভোট দিতে চাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারামচকে এক জনৈক ব্যক্তি সকাল সকাল ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়েছিল। তারপর থেকেই সে বারংবার ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। এই ব্যাপারটা পুলিশ বুঝতে পারলে সেখানে কর্মরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার কাছে এসে ভোটার কার্ড দেখতে চায়। সে যে ভোটার কার্ড দেখায় তা ভুয়ো ভোটার কার্ড ছিল। ভুয়ো ভোটার কার্ড রাখা ও অন্যান্য ভোটারদের প্রভাবিত করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে কোন দলের সাথে এই ব্যক্তির যোগ আছে তার তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, সকাল থেকে নন্দীগ্রামে বেলা ১১ টা পর্যন্ত ৩৪.১২ শতাংশ ভোট পড়েছে। সকাল সকাল বাইকে চড়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দিয়েছেন গেরুয়া সৈনিক শুভেন্দু অধিকারী। তিনি ভোটদান করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “আন্টিকে বলব উত্তেজনা ছড়াবেন না। শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…