রাজ্য

‘আন্টিকে বলবো উত্তেজনা ছড়াবেন না’, মমতাকে ‘আন্টি’ বলে কটাক্ষ শুভেন্দুর

একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে নাকা চেকিং এবং আকাশপথে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় রুট মার্চ করছে। আসলে দ্বিতীয় দফা নির্বাচনে মমতা বনাম শুভেন্দুর মহাযুদ্ধ যে হাইভোল্টেজ লড়াই হবে তা নিয়ে সন্দেহ নেই কারোর। সকাল বেলাতেই শুভেন্দু অধিকারী তার ভোট দিয়ে দিয়েছি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে নন্দীগ্রাম রেয়াপাড়ার ভাড়া বাড়িতে আছেন। তার আজ সকালে কলকাতাতে ফিরে আসার কথা থাকলেও তিনি পরিস্থিতি বিচার করে আজ নন্দীগ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সকালে বাইকে চড়ে গেরুয়া সৈনিক শুভেন্দু অধিকারী ভোটদান করতে যান। সেখানে তিনি ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলায় সুর তোলেন। তিনি কার্যত তৃণমূল সুপ্রিমোকে বিদ্রুপ করে বলেছেন, “আন্টিকে বলব উত্তেজনা ছড়াবেন না। শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন।” মমতা বন্দ্যোপাধ্যায়কে “আন্টি” বলে শুভেন্দু আজ কটাক্ষ করেছে। আসলে সকাল থেকে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে চললেও একাধিক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট বসতে না দেওয়া বা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর তার ভিত্তিতেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ দ্বিতীয় দফা নির্বাচনে বাংলার ৪ জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। দ্বিতীয় দফায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১০২২০। ভোটার সংখ্যা ৭৫৯৪৫৪৯। পুরুষ ভোটারের সংখ্যা ৩৭১৩৫০৮। মহিলা ভোটারের সংখ্যা ৩৭১৩৫০৮। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৬। দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হবে। দ্বিতীয় দফা নির্বাচনে মোট আসনের সংখ্যা ৩০ টি যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে আছে ৯ টি, পূর্ব মেদিনীপুরে আছে ৯ টি, বাঁকুড়ায় ৮ টি ও দক্ষিণ ২৪ পরগনায় ৪ টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026