গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ কেন্দ্রের বি জে পি সরকার কর্তৃক জয়েণ্ট এণ্ট্রাস পরীক্ষা র প্রশ্নপত্র গুজরাটী ভাষায় করার প্রতিবাদে এবং বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র তৈরির দাবীতে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের এর শাখা জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সোমবার প্রতিবাদ মিছিল করা হয়।
মিছিলটি শুরু হয় মুস্থূলীর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে। ঘোড়ানাশ, মুস্থূলী ও আমডাঙ্গা গ্রাম প্রদক্ষিণ করে পাঁচবেড়িয়া হাটতলায় মিছিলটি শেষ হয়। মিছিলে পা মেলান জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইসমাইল দফাদার, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, উপ-প্রধান তপন হাজরা, সহ সমস্ত সদস্য-সদস্যারা ও প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।পাঁচবেড়িয়া হাটতলায় একটি বিক্ষোভ সভাও হয়।কাটোয়া ২ নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে আজ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা হয় বলে জানা যায়।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…