নিউজ

এনডিএ থেকে বেরিয়ে আসতেই শিবসেনাকে সমর্থন কংগ্রেসের, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপির সরকার

অরূপ মাহাত: এনসিপি ও কংগ্রেসের দাবি ছিল এনডিএ-এর সাথে সম্পূর্ণ সম্পর্ক ত্যাগ করলে তবেই শিবসেনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সমর্থন জানাবে তারা। সেই দাবি মেনে সোমবার এনডিএ-এর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন শিবসেনা। ইস্তফা দেন কেন্দ্রীয় মন্ত্রীসভায় শিবসেনার একমাত্র মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। এরপরই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ঘোষনা করেন শিবসেনাকে সমর্থন করবে তারা।

সূত্রের খবর, শিবসেনা-এনসিপি একসঙ্গে সরকার গঠন করবে, বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শিবসেনার কেউ হলে, উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে এনসিপিকে। ‘অভিন্ন নূন্যতম কর্মসূচি’র ভিত্তিতে শিবসেনাকে সমর্থন কংগ্রেসের, এমনই খবর পাওয়া গেছে ১০ আকবর রোডের সদর দপ্তর থেকে।

একক বৃহত্তম দল হিসেবে মহারাষ্ট্রে সরকার গড়তে বিজেপি রাজ্যপালের আমন্ত্রণ ফিরিয়ে দেয় অমিত শাহের দল। এর পরই গতকাল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে সরকার গড়তে শিবসেনাকে আমন্ত্রণ জানান রাজ্যপাল ভগত সিং কোশারী। আজ, সোমবার সন্ধ্যা ৭:৩০ এর মধ্যে শিবসেনার উত্তর জানাতে নির্দেশ দিয়েছিলেন তিনি। তার আগেই এদিন দুপুরে রাজ্যপালের সাথে দেখা করে সরকার গড়ার কথা জানান শিবসেনার আদিত্য ঠাকরে একনাথ শিন্ডে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026