তড়িৎ ঘোষ : নাগপুরে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও অন্তিম টি-টোয়েন্টিতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে বিশ্বরেকর্ড করেন দীপক চাহার। তার পুরস্কার স্বরূপ যেতেন “ম্যান অফ দ্যা ম্যাচ” ও “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” এর খেতাব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বোলারদের মধ্যে সবচেয়ে সেরা পারফরম্যান্সটি করেন তিনি এবং ক্রিকেটের ঐ ফরম্যাটে প্রথম ভারতীয় হিসাবে করেন হ্যাটট্রিক।
এমনিতেই অন্য কোনও সতীর্থদের সঙ্গে তার তুলনা করা হোক এটা পছন্দ করেন না কোনও খেলোয়াড়। কিন্তু একজন সেরা খেলোয়াড়ের সাথে তার তুলনা করা হলে অত্যন্ত খুশি হন তারা। ম্যাচের পর সাংবাদিকদের একথা জানান দীপক চাহার। তিনি বলেন “বুমরাহ বর্তমানে বিশ্বের একজন সেরা বোলার, তার সঙ্গে যখন কারো তুলনা করা হয় নিশ্চয়ই সেটা ভালো লাগে। রোহিত ভাই আমাকে বলে এই ম্যাচে তোমাকে আমি বুমরার মত ব্যবহার করব। যে কথা শুনে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়”।
সাফল্যের পেছনে অবদানের কথা বলতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনির প্রসঙ্গ টেনে আনেন দীপক চাহার। তিনি বলেন “মাহি ভাই এর কাছ কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করার পরামর্শ পেয়েছি যেটা খুব কাজে লেগেছে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই প্রত্যেকটি ম্যাচে আরও ভালো করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…