একদিকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা, অন্যদিকে খাদ্য সঙ্কট, এটাই ইয়েমেনের বাস্তব চিত্র। যা আপনাকে অবাক করার পাশাপাশি হাড়হিম করে দেবে। ছ বছর ধরে যুদ্ধবিধ্বস্ত অবস্থা ইয়েমেনের (Yemen)। খাদ্য সঙ্কট সেখানে কোন পর্যায়ে পৌঁছেছে, তা এই বাচ্চাটির ছবি দেখলেই আন্দাজ করা যায়। ইয়েমেনের সানায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাত বছর বয়সী বাচ্চাটিকে। বাচ্চাটির বয়স শুধু সাত নয়, এর পাশাপাশি এই বাচ্চার ওজন ও সাত কেজি। অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই বাস্তব জীবনের চিত্র।
lঅপুষ্টি, অনাহার গিলে খেয়েছে তার শৈশব। ফায়িদ সামিম নামের সেই বাচ্চাটি পক্ষাঘাতগ্রস্ত। সেরিব্রাল প্যালসি ও অপুষ্টিতে ভুগছে বাচ্চাটি। হাসপাতালে যখন আনা হয়েছিল, তখন তার মরনাপন্ন অবস্থা। কিন্তু চিকিৎসকদের চেষ্টায় ফায়িদ এখন বিপন্মুক্ত। আস্তে আস্তে ওজন বাড়ছে বাচ্চাটির, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
তবে বাচ্চাটির যা রোগ, সেই রোগের চিকিৎসা ও ওষুধের খরচ বহন করার সামর্থ নেই পরিবারের। তাই ফায়িদের চিকিৎসা আপাতত চলছে অনুদানের অর্থে। তবে শুধু এই বাচ্চাই নয়, অন্যান্য সাধারণ মানুষের জীবনে ত্রাণের ওপর নির্ভর করছে এমনটাই ইয়েমেন সূত্রে জানা গিয়েছে। তবে এই যে অনাহারে রোগ, তার দিনদিন যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বেড়েই চলেছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…