ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মধ্যবিত্তদের মুখে হাসি! এক ধাক্কায় প্রচুর দাম কমল সোনার, জেনে নিন সোনার নতুন দাম

মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে দাম পড়ল সোনার (Gold)। গতকাল, সোমবার (Monday) বাজার কিছুটা চাঙ্গা হলেও এদিন ফের পড়ল সোনার দাম। আজ, মঙ্গলবার (Tuesday) এমসিএক্স সূচকে ০.০৩% পতনের ফলে সোনার দাম প্রতি ১০ গ্রামে যাচ্ছে ৫১,৪১০ টাকা। গতকাল দাম উঠেছিল প্রতি ১০ গ্রামে ১,২০০ টাকা। সোনার দাম পড়লেও এ দিন সূচকে ০.৪৮% বৃদ্ধি দেখা দিয়েছে রুপোর (Silver) দরে।

এর জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৭০,৩৭৩ টাকা। গতকাল এই দাম কেজি প্রতি উঠেছিল ২,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সোনার দাম কিছুটা সস্তা হয়েছে গতকাল ২.৫% বৃদ্ধির পরে। এ দিন মার্কিন ডলারের দামও কিছুটা উর্ধ্বগতি পাওয়ায় তার প্রভাবে দাম পড়েছে সোনার। স্পট গোল্ড সূচকে এ দিন ০.২% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৩৮.১১ ডলার। রুপোর দামে বিশেষ হেরফের না হওয়ায় প্রতি আউন্সের দর দাঁড়িয়েছে ২৭.২২ ডলার। মুদ্রাস্ফীতি এবং ডলারের দামে স্থিরতার অভাবে নিরাপদ সম্পদ হিসেবে সোনায় লগ্নি করার প্রবণতা দেখা যায়।

২০২০ সালে সোনার দাম মোটের উপরে ২৫% বৃদ্ধি পেয়েছিল। রুপোর দর বেড়েছিল প্রায় ৫০%। এর পিছনে মূলত কোভিড পরিস্থিতিতে ঝিমিয়ে পড়া বাজার চাঙ্গা করতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির উদার অর্থনৈতিক সংস্কার কাজ করেছিল। সোমবারের আগে টানা দুই সপ্তাহ সোনার দাম বিশেষ বাড়তে দেখা যায়নি।

এইচডিএফসি সিকিউরিটিজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে সোনার দামে কিছুটা উর্ধ্বগতি দেখা গিয়েছিল। পাশাপাশি, ডলারের দাম দুর্বল থাকায় সোনায় বিনিয়োগের হার বেড়েছিল। বর্তমানে কোভিড সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এবং তার জেরে ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় সোনার মূল্যবৃদ্ধিতে ঝুঁকির উপস্থিতি গুরুতর ভাবে দেখা দিয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026