ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)-র চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে ৭ জানুয়ারি থেকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) এই ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। কিন্তু এই খুশির খবরের মধ্যে হটাৎই দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) থেকে ছিটকে গেলেন। বিসিসিআই (BCCI) নিজেদের টুইটারে এই খবরটি জানিয়েছে।
রাহুলের বাঁ হাতের কব্জিতে চোট লেগেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার নেট প্র্যাকটিসের সময় যখন রাহুল ব্যাট করছিলেন তখনই তাঁর হাতের কব্জি মোচড় খায়। এরপর এই উইকেটরক্ষক ক্রিকেটার আগামী ২টি টেস্টে ভারতের হয়ে মাঠে নামতে পারবেন না।
বিসিসিআই সচিব জয় শাহ প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে , “শনিবার এমসিজিতে টিম ইন্ডিয়া -র প্র্যাকটিস সেশনে নেটে ব্যাট করার সময় কে এল রাহুলের বাম কব্জি মুচড়ে যায়। বর্ডার -গাভাসকর ট্রফির শেষ দুটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। পুরো ফিট হয়ে অনুশীলনে ফিরতে ওঁর অন্তত তিন সপ্তাহ লাগবে। এখন উনি সরাসরি ভারতে ফিরে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করবেন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…