মানুষের ভাগ্য কখন কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না। স্বপ্ন সবাই দেখে, কেউ পূরণ না হলে হাল ছেড়ে দেয়, আবার কেউ স্বপ্ন দেখে চলে, বারবার, স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায় লক্ষ্যের দিকে৷ লটারি কেটে অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে, তাই আজও বহু মানুষ লটারি কাটেন ভাগ্য পরিবর্তনের আশায়। সম্প্রতি একজন দিনমজুর লটারিতে এক কোটি টাকা জিতে ফেরালেন তার ভাগ্য।যার কথা বলা হচ্ছে তার নাম বিকাশ মাল, মুর্শিদাবাদের বাসিন্দা।
বিকাশ মাল একজন দিনমজুর, তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। এ-র আগেও বহুবার লটারি কেটে বিফল হলেও আশা ছাড়েন নি তিনি। রবিবার শেষমেশ তার স্বপ্ন পূরণ হল। শনিবার একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তিনি মাড়গ্রামে তার শ্বশুরবাড়িতে যান। রবিবার সেখান থেকে ফেরার সময় তিনি ৬০ টাকার লটারি কাটেন এরপর বিকেলে রেজাল্ট মেলাতে গিয়ে তিনি দেখেন তার ভাগ্য এক কোটি টাকার টিকিট জিতেছে। খবর পাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে সাথে সাথে তিনি থানায় গিয়ে পুলিশকে সব জানান।
আরও পড়ুন : মাসে খরচ ২০০ টাকার কম, প্রতিদিন ৫ জিবি ডেটার প্ল্যান আনলো BSNL
পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করেন। এই ঘটনা আনন্দিত গোটা পরিবার। আর বিকাশ বাবুর বাবা তমাল বাবু হেসে বলেছেন অভাবের সংসারে এরকম উপহার পাবেন তা কোনোদিন কল্পনাও করেননি। এবার হয়ত অনটন ঘুচবে বলে আশা তার।
বিকাশ বাবু এই টাকা খরচ করবেন নিজের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য, সন্তানকে মানুষ করার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…