নিউজ

নির্ভয়া কাণ্ড : আগামী ২০ মার্চ ফাঁসি, চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি আদালতের

আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় নির্ভয়ার চার দোষীকে ফাঁসি দেওয়া হবে। এ নিয়ে চতুর্থবার মৃত্যু ফাঁসির পরোয়ানা জারি হল। চার দোষী একাধিক বার প্রাণভিক্ষার আবেদন করায় বারবার ফাঁসি পিছিয়ে যায়। এর আগে তিনবার জারি করা হয়েছিল মৃত্যু পরোয়ানা। সোমবার সুপ্রিম কোর্টে পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার পরই রাষ্ট্রপতির দ্বারস্থ হয় তার আইনজীবী। রাষ্ট্রপতি তার আরজি খারিজ করে দেওয়ায় আর কোনো সমস্যা নেই ফাঁসি দিতে।

এর আগে ৩মার্চ চারজনের ফাঁসি হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। অক্ষয়, মুকেশ ও বিনয়ের আইনি সহায়তা পাওয়ার সব রাস্তা আগেই বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র পবনের ক্ষেত্রেই বাকি ছিল তাও রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ায় আর ফাঁসি পেছোনোর সম্ভাবনা নেই।

আরও পড়ুন : বাংলা দখলে মরিয়া বিজেপি, ১৮ সাংসদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী

তবে আইনজীবী মহলের মতে, এবার পবনের আইনজীবী প্রাণভিক্ষা আরজি খারিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে। তিনি আবার আইনি লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন, নির্ভয়ার পরিবারকে কুৎসিত কটাক্ষ করেছেন। এদিন রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন চার দোষীর আইনজীবী এ পি সিং।

তিনি বলেন এর আগে চার দোষীর বিরুদ্ধে চারবার মৃত্যু পরোয়ানা জারি করে চারবার তাদের হত্যা করা হয়েছে। আর কতবার মারা হবে প্রশ্ন রেখেছেন তিনি।আর কত টাকা পেলে চার দোষীর ফাঁসির দাবিতে থেকে সরে আসবে নির্ভয়ার পরিবার জানতে চেয়েছেন তিনি। অন্যদিকে বারবার তারিখ পরিবর্তনে স্বাভাবিকভাবে নিরাশ নির্ভয়ার পরিবার এদিন পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসির নতুন তারিখ জানানোয় খুশি নির্ভয়ার পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026