নিউজ

জলপাইগুড়িতে ভয়াবহ পথদুর্ঘটনা! পাথর বোঝাই ট্রাকের তলায় দুটি গাড়ি চাপা পড়ে দুই শিশু সহ মৃত ১৪

জলপাইগুড়ি: গতকাল, মঙ্গলবার (Tuesday) রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। একটি পাথর বোঝাই ট্রাকের তলায় চাপা পড়ে দুটি গাড়ি এবং ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু (Children) সহ ১৪ জনের। আহত হয়েছে ন’জন। আশঙ্কাজনক অবস্থায় ওই ন’জনকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super Speciality Hospital) ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত এবং আহত ময়নাগুড়ির রানিরহাটের বাসিন্দা। তিনটি গাড়িতে করে তারা ধুপগুড়িতে বিয়েবাড়ি যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উল্টো লেন ধরে তিনটি গাড়ি পরপর যাচ্ছিল। আর তখনই সঠিক লেন ধরে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে সংঘর্ষ লাগে এবং দুটি গাড়ির ওপর সেই ট্রাক উল্টে যায়। যার ফলে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী। সেখান থেকে মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ধুপগুড়ি পুরসভার উপপ্রধান রাজেশ সিং জানিয়েছেন, এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ফোন করে বিস্তারিতভাবে খোঁজ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রাকটি ওভারলোডেড ছিল এবং তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026