ওয়াশিংটন ডিসি: টানটান উত্তেজনাপূর্ণ নির্বাচনের পর আমেরিকার (America) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন (Joe Biden)। করোনা (Coronavirus) পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উদাসীনতা কার্যত তাঁকে গদিচ্যুত করেছে। আর আজ, বুধবার (Wedneeday) বহুচর্চিত তথা নবনির্মিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন। কার্যত শপথ গ্রহণের পর বাইডেনের আগামী ঠিকানা হতে চলেছে হোয়াইট হাউস (White House)। এর পাশাপাশি একই দিনে আজ আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসও (Kamala Haris)।
জানা গিয়েছে, আজ রাত সাড়ে দশটা নাগাদ শপথ নেবেন বাইডেন। তরুণ প্রজন্মকে কাছে টানতে এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা বিশ্ব জুড়ে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষের মনে নিজের জায়গা করে কার্যত হোয়াইট হাউসের মসনদে বসতে চলেছেন আমেরিকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন। শপথ নেওয়ার অনুষ্ঠানের আগের মুহূর্তের প্রস্তুতি কার্যত সেরে ফেলা হয়েছে। হোয়াইট হাউস জুড়ে একেবারে সাজো সাজো রব।
তবে উল্টোদিকে থাকা ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে যেভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই কথা মাথায় রেখে এবং করোনা পরিস্থিতির কথা ভেবে এবারে প্রত্যেকবারের মতো জাঁকজমকপূর্ণভাবে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত করছে না আমেরিকা। যদিও শপথ শেষে একটি সেলিব্রেটিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার সঞ্চালনার দায়িত্বে থাকবেন টম হ্যাঙ্কস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…