নিউজ

অসম নির্বাচনে বিজেপিকে উৎখাত করতে মহাজোট, সমমনস্ক অন্যান্য দলকেও জানানো হয়েছে আহ্বান

গুয়াহাটি: চলতি বছরে বাংলা (West Bengal) ছাড়াও বিধানসভা নির্বাচন হতে চলেছে অসমে (Assam)। এবার অসমের বিধানসভা নির্বাচনকে বিজেপিকে (BJP) রুখতে জোট বাঁধলো কংগ্রেস (Congress), বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ (AIUDF) এবং ৪ বাম দল। মঙ্গলবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে মহাজোটের কথা ঘোষণা করে কংগ্রেস, এআইইউডিএফ, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল এবং আঞ্চলিক গণ মোর্চা। অসমকে বাঁচাতে এবং রাজ্যের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানান মহাজোটের নেতারা। একই সঙ্গে সমমনস্ক বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বানও জানান হয়েছে মহাজোটের পক্ষ থেকে।

প্রসঙ্গত আর কয়েক মাস বাদেই হতে চলেছে ১২৬ আসন বিশিষ্ঠ অসম বিধানসভার নির্বাচন। বর্তমানে অসমে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধিন এনডিএ সরকার। সেই বিজেপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করাই এই মহাজোটের প্রধা লক্ষ্য বলে জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বোরা। তিনি আরও বলেন, এই বিষয়ে বাকি ৫টি দলের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে এবং বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে শেষ পর্যন্ত একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসের অসমের দায়িত্ব প্রাপ্ত জীতেন্দ্র সিং এবং কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিকের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়।

এছাড়াও অসম জাতীয় পরিষদ এবং রাইজোর দলকেও মহাজোটে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দরজা খুলে রাখা হয়েছে বিজেপি বিরোধী সমস্ত দলের জন্য। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণার জন্য এক দেরি কেন? উত্তরে কংগ্রেস নেতা জীতেন্দ্র সিং জানান, মানুষের মতামত গ্রহণের জন্য গোটা রাজ্য় জুড়ে সমীক্ষা চালানো হয় দলের পক্ষ থেকে। তাতে দেখা যায়, সমমনোভাবাপন্ন দলগুলি এক হোক, এমনটাই চাইছেন অসমের মানুষ। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত বাংলা ও অসম ছাড়া কেরল, তামিলনাড়ুতে এবং পুদুচেরিতেও এই বছর হতে চলেছে বিধানসভা নির্বাচন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026