বিনোদন

সঙ্গম না করেই সন্তানের মা হতে চান রাখি, অভিনবের স্পার্ম চাইলেন ‘ড্রামা কুইন’

কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’-এর প্রতিযোগী রাখি সাওয়ান্ত (Rakhi sawant) এবার শোয়ের মধ্যে একটি বিশেষ মন্তব্য করলেন।  মন্তব্যটি আপাতদৃষ্টিতে বিতর্কিত হলেও এটিকে এক নারীর ইচ্ছা বলেও মর্যাদা দেওয়াই যায়।  এদিন বাথরুমের করিডোরে অপর প্রতিযোগী সোনালি ফোগাট (Somali phogat)-কে রাখি বলেন, তিনি বিগ বসের প্রতিযোগী অভিনব শুক্লা (abhinab shukla)-এর স্পার্ম চান। তবে এর জন্য তিনি অভিনবের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চান না। তিনি খুব খুশি হবেন যদি অভিনব তাঁর স্পার্ম রাখিকে ডোনেট করেন।  অভিনবের স্পার্মের মাধ্যমে মা হতে চেয়েছেন রাখি।  এমনকি রাখি সোনালিকে  জানিয়েছেন, তিনি একটি ফার্টিলিটি ক্লিনিকে তাঁর এগ ফ্রিজ করিয়ে রেখেছেন। তিনি একটি সুস্থ ও সুন্দর সন্তানের মা হতে চান যার আইকিউ ভালো হবে।  এই কারণে তিনি অভিনবের স্পার্ম চেয়েছেন।

অভিনব শুক্লার ভদ্রতা, আইকিউ ও সৌন্দর্য নজর কেড়েছে সকলের।  মহিলাদের মতে, অভিনব একজন আদর্শ স্বামী। কিন্তু অভিনব বিবাহিত।  তাঁর স্ত্রী রুবিনা দিলায়েক (Rubina Dilayek)ও ‘বিগ বস-14’-এর প্রতিযোগী। অভিনব ও রুবিনা দুজনের সঙ্গেই যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে রাখির।  রাখি অভিনবের স্পার্ম চেয়েছেন , একথা হয়তো অনেকের কাছে নিন্দনীয় হতে পারে।  কিন্তু জরায়ুটি রাখির। সুতরাং তিনি কার সন্তানের মা হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে। রাখি প্রায়ই মজা করে অভিনবকে তাঁর ‘ক্রাশ’ বলেন। এতে রুবিনাও মজা পান।

গত বছর রাখি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন তাঁর বিয়ে হয়েছে এনআরআই রীতেশ পান্ডে (Ritesh pandey)-এর সাথে।  রীতেশ ইউকে-এর বাসিন্দা। হিন্দু ও খ্রিস্টান দুই রীতি মেনে বিয়ে হয়েছিল রাখির। এরপর রাখি করওয়া চৌথের ছবি শেয়ার করলেও এখনও অবধি রীতেশের কোনো ছবি শেয়ার করেননি।  ফলে তাঁর বিয়ে নিয়ে তিনি বারবার প্রশ্ন উঠেছে।  বিগ বসের ঘরে প্রতিযোগী আলি গোনি(Ali gony)- ও রাখিকে রীতেশ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। কিন্তু রাখি আলির প্রশ্ন এড়িয়ে যান।  রাখি জানিয়েছেন, রীতেশ খুব লাজুক, তিনি ক্যামেরার সামনে আসতে চান না।

তবে বিগ বসের ঘরেই একসময় তিতিবিরক্ত হয়ে রাখি নিজেও বলেছেন, তাঁর পক্ষে তাঁর বিয়ে নিয়ে বারবার  উত্তর দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, তিনি চান রীতেশ অন্তত একবার ক্যামেরার সামনে আসুন।  সুদূর ইউকে থেকে একটি ইন্টারভিউতে রীতেশ জানিয়েছেন, এই বছর করোনা অতিমারীর কারণে তাঁর সঙ্গে রাখির দেখা হয়নি।  কিন্তু  রাখির কথামতো বিগ বসের ঘরে এসে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিতে তিনি রাজি। তবে রাখি সোনালিকে জানিয়েছেন, রীতেশ তাঁর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন।

অপরদিকে  বিগ বসের প্রতিযোগী নিকি তম্বোলী(Niki Tamboli)- র সমালোচনা করেছেন।  কিছুদিন আগে নিকি বলেন রাখি নিজের মান-ইজ্জত খুইয়ে বিগ বসের ঘরে এসেছেন। রীতেশ নিকির এই কথার বিরোধিতা করে বলেন, রাখি নিকির থেকে অনেক সিনিয়র। নিকির উচিত, রাখিকে সম্মান দেওয়া। একজন নারী হয়ে নিকির উচিত নয় আরেকজন নারীকে অপমান করা। রীতেশ বলেন, তিনি চাইলে নিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারেন। কিন্তু ‘বিগ বস’ একটি গেম শো এবং তিনি এই গেম শো-টিকে সম্মান করেন। এই কারণে রীতেশ এখনও পর্যন্ত নিকির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি।  রীতেশ জানিয়েছেন, রাখির মতো নারীকে তাঁর স্ত্রী হিসাবে পেয়ে তিনি যথেষ্ট খুশি। রীতেশ চান, রাখি ‘বিগ বস 14’ জিতুন।  একইসঙ্গে রীতেশ জানিয়েছেন,  তিনি ও রাখি খুব তাড়াতাড়ি  সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026