নিউজ

দেশের সেরার সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দ্বিতীয় স্থানে কেজরিওয়াল, তিনে মমতা

নয়াদিল্লি: বিভিন্ন ক্ষেত্রে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। কিন্তু রিপোর্ট কার্ডে তিনিই সেরা। একবার নয়। দুবার নয়। তিনবার নয়। টানা চারবার দেশের সেরা মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে নির্বাচিত হলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adiyyanth)। ইন্ডিয়া টুডে (India Today) গ্রুপের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় ২৫ শতাংশ ভোট পেয়ে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সেরার সেরা শিরোপা পেয়েছেন আদিত্যনাথ।

১৪ শতাংশ ও ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।
বিহারের নির্বাচনে জেডিইউয়ের ভরাডুবি খুব একটা প্রভাব ফেলেনি নীতীশ কুমারের জনপ্রিয়তায়। ৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। ‘লাভ জিহাদ’ আইন প্রণয়নে দেশ জুড়ে যোগী সমালোচনায় বিদ্ধ হলেও দেখা গিয়েছ ৫৪ শতাংশ মানুষ উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপকে সমর্থন করেছে। বিরোধিতা করেছে ৫৮ শতাংশ মানুষ। হাথরস ধর্ষণকাণ্ডও টলাতে পারেনি আদিত্যনাথের জনপ্রিয়তাকে। দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছে গো হত্যার বিরুদ্ধে আইন প্রণয়নও। রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে টেনে তুলেছে শীর্ষস্থানে।

রাজ্য স্তরে সেরা পারফর্ম করে বাজিমাত করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ ৫১ শতাংশ ভোট পেয়েছেন তিনি৷ ৪১ শতাংশ ভোট পেয়ে দুয়ে রয়েছেন কেজরিওয়াল৷ তিনে যোগি (৪১ শতাংশ), চারে মহরাষ্ট্রের উদ্ধব ঠাকরে (৩৫ শতাংশ) ও পাঁচে তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও (৩৫ শতাংশ)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026