নিউজ

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব, রাঁচি থেকে নিয়ে আসা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে

নয়াদিল্লি: গুরুতর অসুস্থ হয়ে দিল্লির (Delho) এইমসে (AIMS) ভর্তি বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। গতকাল, শনিবার (Saturday) রাঁচির (Ranchi) রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে বিকেল সাড়ে ৫টা নাগাদ কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় দিল্লিতে। পরবর্তীতে এইমসের কার্ডিয়ো নিউরো সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।

ঝাড়খণ্ডের আইজি (কারাগার) বীরেন্দ্র ভূষণ জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শে প্রাথমিকভাবে এইমসে একমাসের মতো চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার উপর নির্ভর করে সেই মেয়াদ বাড়ানো হতে পারে।

ঝাড়খণ্ডে আরজেডির প্রধান অভয় কুমার জানিয়েছেন, “শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাঁচি বিমানবন্দর থেকে লালুকে নিয়ে ওড়ে এয়ার অ্যাম্বুলেন্স। রাত সাড়ে ন’টা নাগাদ সেটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এইমসে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন লালুর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব এবং মেয়ে মিসা যাদব।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্রিয়েটিনিনের মাত্রা স্থিতিশীল নয়। বেড়েছে কিডনির সমস্যাও। ২৫ শতাংশ কাজ করছে কিডনি।  এছাড়া ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। রাঁচির হাসপাতালে চিকিৎসা হলেও দ্রুত অবস্থার অবনতি হচ্ছিল আরজেডি সুপ্রিমোর।

রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স ডিরেক্টর ডা. কামেশ্বর প্রসাদ বলেন, “গত দুদিন ধরে তাঁর শ্বাসকষ্টের সমস্যা হয়। নিউমোনিয়ার আশঙ্কাও করা হচ্ছে। তাই তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026